দুপুরে খালেদা জিয়ার চিকিৎসার সর্বশেষ অবস্থা জানাবেন ডা. জাহিদ দুপুরে খালেদা জিয়ার চিকিৎসার সর্বশেষ অবস্থা জানাবেন ডা. জাহিদ – ajkalbd24.com
  1. admin@ajkalbd24.com : admin : H.M Aslam
  2. akazadjm@gmail.com : A K Azad : A K Azad
  3. ajkalbd24.com@gmail.com : ajkalbd24 : Niaz Mohammad
  4. hafijakhan804@gmail.com : ajkal1 : ajkal1
বৃহস্পতিবার, ২৩ জুলাই ২০২৬, ০৪:০৬ অপরাহ্ন

দুপুরে খালেদা জিয়ার চিকিৎসার সর্বশেষ অবস্থা জানাবেন ডা. জাহিদ

আজকাল ডেস্ক :
  • আপডেটের সময় : বৃহস্পতিবার, ৪ ডিসেম্বর, ২০২৫
  • ৭৩ সময় দর্শন

বিএনপির চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার চিকিৎসার সবশেষ অবস্থা তুলে ধরবেন দলটির স্থায়ী কমিটির সদস্য ও চেয়ারপার্সনের ব্যক্তিগত চিকিৎসক অধ্যাপক ডা. এ জেড এম জাহিদ হোসেন।

বৃহস্পতিবার (৪ ডিসেম্বর) দুপুর ১২টায় বসুন্ধরা এভারকেয়ার হাসপাতালের গেটের সামনে তিনি সাংবাদিকদের সামনে খালেদা জিয়ার স্বাস্থ্য পরিস্থিতি সম্পর্কে বিস্তারিত জানাবেন বলে জানান বিএনপির মিডিয়া সেলের সদস্য শায়রুল কবীর খান।

তিনি আরও জানান, দলীয় চেয়ারপার্সন দেশনেত্রী বেগম খালেদা জিয়ার চলমান চিকিৎসা প্রক্রিয়া, শারীরিক অগ্রগতি ও চিকিৎসকদের পর্যবেক্ষণ-সংক্রান্ত সর্বশেষ আপডেট দেশবাসীর সামনে উপস্থাপন করবেন ডা. জাহিদ।

এর আগে, বেলা ১১টায় রাজধানীর নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে সংবাদ সম্মেলন করবেন দলের সিনিয়র যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভী আহমেদ।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর