আগারগাঁওয়ে গ্যাসের লিকেজ থেকে বিস্ফোরণ, এক পরিবারের দগ্ধ ৬ আগারগাঁওয়ে গ্যাসের লিকেজ থেকে বিস্ফোরণ, এক পরিবারের দগ্ধ ৬ – ajkalbd24.com
  1. admin@ajkalbd24.com : admin : H.M Aslam
  2. akazadjm@gmail.com : A K Azad : A K Azad
  3. ajkalbd24.com@gmail.com : ajkalbd24 : Niaz Mohammad
  4. hafijakhan804@gmail.com : ajkal1 : ajkal1
বৃহস্পতিবার, ২৩ জুলাই ২০২৬, ১০:৫৭ অপরাহ্ন

আগারগাঁওয়ে গ্যাসের লিকেজ থেকে বিস্ফোরণ, এক পরিবারের দগ্ধ ৬

আজকাল ডেস্ক :
  • আপডেটের সময় : শনিবার, ৬ ডিসেম্বর, ২০২৫
  • ৭২ সময় দর্শন

রাজধানীর আগারগাঁয়ের একটি বাসায় গ্যাস লাইনের লিকেজ থেকে বিস্ফোরণে এক পরিবারের ছয়জন দগ্ধ হয়েছেন। তাদের মধ্যে একজন শিশুও রয়েছে। শনিবার (৬ ডিসেম্বর) সকাল পৌনে ৮টার দিকে দগ্ধদের উদ্ধার করে ঢাকা মেডিকেলের বার্ন ইউনিটে আনা হয়েছে।

এর আগে শনিবার সাড়ে চারটার দিকে আগারগাঁও পাকামার্কেটের ইসলামী ফাউন্ডেশনের বাম দিকের টিনশেড একটি বাসায় (বাসা নং-২০৪/এফএ) এ ঘটনা ঘটে।

দগ্ধরা হলেন- মাছ ব্যবসায়ী মো. জলিল মিয়া (৫০), তার স্ত্রী আনেজা বেগম (৪০), দুই ছেলে আসিফ মিয়া (১৯), সাকিব মিয়া (১৬) ও মেয়ে মনিরা (১৭) ও নাতনি ইভা (৬)।

হাসপাতালে নিয়ে আসা দগ্ধ জলিল মিয়ার মেয়ের জামাই মো. আফরান মিয়া বলেন, শনিবার ভোর সাড়ে চারটার দিকে গ্যাসের লাইন লিকেজ থেকে বিস্ফোরণে একই পরিবারের ছয়জন দগ্ধ হয়। পরে তাদেরকে উদ্ধার করে সকালে হাসপাতালে আনা হয়।

ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের পুলিশ ক্যাম্পের ইনচার্জ পরিদর্শক মো. ফারুক বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, দগ্ধরা বর্তমানে ঢামেকের বার্ন ইউনিটে চিকিৎসাধীন রয়েছেন। তারা শেরপুরের নালিতাবাড়ী থানার বাসিন্দা বলে জানা গেছে।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর