ফেনী-১ আসনে খালেদা জিয়ার মনোনয়ন স্থগিত ফেনী-১ আসনে খালেদা জিয়ার মনোনয়ন স্থগিত – ajkalbd24.com
  1. admin@ajkalbd24.com : admin : H.M Aslam
  2. akazadjm@gmail.com : A K Azad : A K Azad
  3. ajkalbd24.com@gmail.com : ajkalbd24 : Niaz Mohammad
  4. hafijakhan804@gmail.com : ajkal1 : ajkal1
বৃহস্পতিবার, ২৩ জুলাই ২০২৬, ০৭:৪৫ পূর্বাহ্ন

ফেনী-১ আসনে খালেদা জিয়ার মনোনয়ন স্থগিত

আজকাল ডেস্ক :
  • আপডেটের সময় : রবিবার, ৪ জানুয়ারি, ২০২৬
  • ৮০ সময় দর্শন

বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার নির্বাচনী আসন ফেনী-১ থেকে বিএনপি মনোনীত প্রার্থী ঢাকা মহানগর দক্ষিণ বিএনপির আহ্বায়ক রফিকুল আলম মজনুর মনোনয়নপত্র বৈধ ঘোষণা করেছেন রিটার্নিং কর্মকর্তা ও ফেনী জেলা প্রশাসক মনিরা হক।

রোববার (৪ জানুয়ারি) সকালে জেলা প্রশাসকের কার্যালয়ে ফেনী-১ আসনের মনোনয়নপত্র যাচাই-বাছাইকালে রফিকুল আলম মজনুর জমা দেওয়া ওই মনোনয়নপত্র বৈধ ঘোষণা করা হয়। তা ছাড়া ওই আসনে বেগম খালেদা জিয়ার জমা দেওয়া মনোনয়নপত্র স্থগিত ঘোষণা করেন রিটার্নিং কর্মকর্তা।

মনোনয়নপত্র বৈধ ঘোষণার পর সন্তুষ্টি প্রকাশ করে রফিকুর আলম মজনু কালবেলাকে বলেন, আলহামদুলিল্লাহ, আজ যাচাই-বাছাইতে আমার মনোনয়নপত্রটি বৈধ ঘোষণা করা হয়েছে। আশা করছি সুষ্ঠু ভোটের মাধ্যমে বেগম জিয়ার আসনটি দলকে উপহার দিতে পারব ইনশাআল্লাহ। এ জন্য আমি আমার নির্বাচনী এলাকার সব ভোটারদের সহযোগিতা কামনা করছি।

উল্লেখ্য ফুলগাজী, পরশুরাম ও ছাগলনাইয়া উপজেলা নিয়ে ফেনী-১ আসন গঠিত। এখানে বেগম খালেদা জিয়া পাঁচবার নির্বাচন করে নির্বাচিত হয়েছিলেন। উনার পক্ষে এবার মনোনয়নপত্র জমা দেওয়া হলেও বেগম জিয়ার মৃত্যুতে ঢাকা মহানগর দক্ষিণ বিএনপির আহ্বায়ক রফিকুল আলম মজনুকে দলের প্রার্থী হিসেবে মনোনয়ন প্রদান করা হয়েছে। তিনিই আগামী ১২ ফেব্রুয়ারি অনুষ্ঠিতব্য নির্বাচনে ওই আসন থেকে ধানের শীষ প্রতীকে লড়বেন।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর