মুহূর্তেই শেষ ঢাকা-করাচি ফ্লাইটের সব টিকিট! মুহূর্তেই শেষ ঢাকা-করাচি ফ্লাইটের সব টিকিট! – ajkalbd24.com
  1. admin@ajkalbd24.com : admin : H.M Aslam
  2. akazadjm@gmail.com : A K Azad : A K Azad
  3. ajkalbd24.com@gmail.com : ajkalbd24 : Niaz Mohammad
  4. hafijakhan804@gmail.com : ajkal1 : ajkal1
বৃহস্পতিবার, ২৩ জুলাই ২০২৬, ০৭:১২ অপরাহ্ন

মুহূর্তেই শেষ ঢাকা-করাচি ফ্লাইটের সব টিকিট!

আজকাল ডেস্ক :
  • আপডেটের সময় : সোমবার, ১২ জানুয়ারি, ২০২৬
  • ৯২ সময় দর্শন

বিমান বাংলাদেশ এয়ারলাইন্স করাচি-ঢাকা সরাসরি ফ্লাইটের টিকিট বিক্রি শুরুর কয়েক ঘণ্টার মধ্যেই সব টিকিট শেষ হয়ে গেছে। ২৯ জানুয়ারি থেকে এই রুটে সপ্তাহে দুদিন ফ্লাইট চলাচল শুরু হবে। ২০১২ সালের পর এই প্রথম দুই দেশের মধ্যে নিয়মিত সরাসরি বিমান যোগাযোগ শুরু হচ্ছে।

বিমানের মহাব্যবস্থাপক (জনসংযোগ) বোসরা ইসলাম জানান, সপ্তাহে দুইটি ফ্লাইট নিয়ে করাচি-ঢাকা রুটে বিমান চলাচল পুনরায় চালু করা হচ্ছে। সরাসরি ফ্লাইট চালু হলে দুই দেশের মধ্যে যোগাযোগ সহজ হবে, বাড়বে ব্যবসায়ী, পর্যটক ও পরিবারগুলোর যাতায়াত সুবিধা।

ঢাকা থেকে পাকিস্থান যেতে দীর্ঘ ১৪ বছর ধরে যাত্রীরা দুবাই ও দোহার মতো ট্রানজিট পয়েন্টের উপর নির্ভর করতো। ঢাকা ও ইসলামাবাদের মধ্যে সামগ্রিক যোগাযোগের উন্নতির লক্ষণ দেখা যাওয়ায় টিকিট বিক্রিতে এই অভাবনীয় সাড়া পাওয়া গেছে।
২০২৪ সালের নভেম্বরে করাচি ও চট্টগ্রাম বন্দরের মধ্যে কার্গো শিপিং পুনরায় শুরু হয়। গত মাসে পাকিস্তানের হাইকমিশনার ইমরান হায়দার প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনুসের সঙ্গে বৈঠকে জানুয়ারিতে সরাসরি ফ্লাইট শুরুর কথা জানান।

সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার মেয়াদে দুই দেশের সম্পর্কে টানাপোড়েন থাকলেও কর্মকর্তারা বলছেন, তার অপসারণ ও নির্বাসনের পর সম্পর্কের উন্নতি হয়েছে। সাম্প্রতিক সফর ও সংলাপের মধ্যে রয়েছে গত বছরের আগস্টে পাকিস্থানের ডেপুটি প্রধানমন্ত্রী ও পররাষ্ট্রমন্ত্রী ইশাক দারের সফর ও ডিসেম্বরে জাতীয় পরিষদের স্পিকার আয়াজ সাদিকের ঢাকা সফর।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর