সারাদেশে প্রতিদ্বন্দ্বী প্রার্থীদের প্রতীক বরাদ্দ চলছে সারাদেশে প্রতিদ্বন্দ্বী প্রার্থীদের প্রতীক বরাদ্দ চলছে – ajkalbd24.com
  1. admin@ajkalbd24.com : admin : H.M Aslam
  2. akazadjm@gmail.com : A K Azad : A K Azad
  3. ajkalbd24.com@gmail.com : ajkalbd24 : Niaz Mohammad
  4. hafijakhan804@gmail.com : ajkal1 : ajkal1
বৃহস্পতিবার, ২৩ জুলাই ২০২৬, ১০:৪৪ অপরাহ্ন

সারাদেশে প্রতিদ্বন্দ্বী প্রার্থীদের প্রতীক বরাদ্দ চলছে

আজকাল ডেস্ক :
  • আপডেটের সময় : বুধবার, ২১ জানুয়ারি, ২০২৬
  • ৮০ সময় দর্শন

আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে প্রার্থীদের প্রতীক বরাদ্দ কার্যক্রম শুরু হয়েছে। বুধবার (২১ জানুয়ারি) দেশের ২৯৮টি আসনে সংশ্লিষ্ট রিটার্নিং কর্মকর্তারা প্রতিদ্বন্দ্বী প্রার্থীদের মধ্যে প্রতীক বরাদ্দ দিচ্ছেন।

নির্বাচন কমিশনের তথ্যমতে, গত ২৯ ডিসেম্বর ছিল মনোনয়নপত্র জমা দেওয়ার শেষ দিন। এ সময় মোট ২ হাজার ৫৮৫ জন প্রার্থী মনোনয়নপত্র দাখিল করেন। প্রাথমিক যাচাই-বাছাই শেষে ৭২৬ জনের মনোনয়নপত্র বাতিল হয়। ফলে বৈধ প্রার্থী হিসেবে টিকে থাকেন ১ হাজার ৮৫৮ জন।

এরপর আপিল পর্যায়ে প্রার্থিতা ফিরে পেতে আবেদন করেন ৬৩৯ জন। আপিল শুনানি শেষে ৪৩১ জনের প্রার্থিতা পুনর্বহাল হয়। সব প্রক্রিয়া শেষে মঙ্গলবার (২০ জানুয়ারি) পর্যন্ত ৩০৫ জন প্রার্থী তাঁদের মনোনয়ন প্রত্যাহার করেন। এতে বর্তমানে প্রতিদ্বন্দ্বী প্রার্থীর সংখ্যা দাঁড়িয়েছে ১ হাজার ৯৬৭ জন।

এই প্রার্থীদের মধ্যেই বুধবার প্রতীক বরাদ্দ কার্যক্রম পরিচালনা করছেন রিটার্নিং কর্মকর্তারা। তবে আইনি জটিলতার কারণে পাবনা-১ ও পাবনা-২ আসনে প্রার্থী চূড়ান্ত হতে আরও সময় লাগবে। ওই দুই আসনের বিষয়টি নিষ্পত্তি হলে মোট ৩০০ আসনে প্রতিদ্বন্দ্বী প্রার্থীর সংখ্যা আরও বাড়বে বলে জানিয়েছে নির্বাচন কমিশন।

প্রতীক বরাদ্দের মধ্য দিয়ে নির্বাচনী মাঠে প্রার্থীদের আনুষ্ঠানিক প্রস্তুতি আরও দৃশ্যমান হবে বলে মনে করছেন সংশ্লিষ্টরা।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর