ইউক্রেনের দুই শহরে রাশিয়ার হামলা, আহত ১৩ ইউক্রেনের দুই শহরে রাশিয়ার হামলা, আহত ১৩ – ajkalbd24.com
  1. admin@ajkalbd24.com : admin : H.M Aslam
  2. akazadjm@gmail.com : A K Azad : A K Azad
  3. ajkalbd24.com@gmail.com : ajkalbd24 : Niaz Mohammad
  4. hafijakhan804@gmail.com : ajkal1 : ajkal1
বৃহস্পতিবার, ২৩ জুলাই ২০২৬, ০৭:৪৫ অপরাহ্ন

ইউক্রেনের দুই শহরে রাশিয়ার হামলা, আহত ১৩

আজকাল ডেস্ক :
  • আপডেটের সময় : শনিবার, ২৪ জানুয়ারি, ২০২৬
  • ৫৯ সময় দর্শন

ইউক্রেনের রাজধানী কিয়েভ ও উত্তর-পূর্বাঞ্চলীয় খারকিভে হামলা চালিয়েছে রাশিয়া। হামলায় ১৩ জন আহত হয়েছেন বলে জানিয়েছে দেশটির কর্মকর্তারা।

বার্তা সংস্থা রয়টার্স তাদের প্রতিবেদনে জানিয়েছে, শনিবার (২৪ জানুয়ারি) ভোরে চালানো এই হামলা চালানো হয়।

এদিকে কিয়েভের মেয়র ভিতালি ক্লিটসকো জানান, রাশিয়ার হামলায় সেখানে দুইজন আহত হয়েছেন। তাদের অবস্থা গুরুতর এবং তাদের হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে।

তিনি বলেন, ‘দিনিপ্রো নদীর দুই পাড়ে অবস্থিত কিয়েভের অন্তত ২টি জেলায় হামলা হয়েছে। টেলিগ্রামে দেওয়া এক বার্তায় ক্লিটসকো লেখেন, ‘কিয়েভ ব্যাপক শত্রু হামলার সম্মুখীন।’

ইউক্রেনের বিমান বাহিনী জানিয়েছে, রাজধানী লক্ষ্য করে ড্রোন ও ক্ষেপণাস্ত্র— দুটিই ব্যবহার করা হয়েছে।

প্রসঙ্গত, নতুন বছরের পর থেকে কিয়েভে ২টি বড় ধরনের হামলা হলো। এর ফলে শত শত আবাসিক ভবনে বিদ্যুৎ ও তাপ সরবরাহ বন্ধ হয়ে যায়। জরুরি কর্মীরা এখনও সেবা পুনরুদ্ধারের কাজে নিয়োজিত আছেন। এসময় রাতের তাপমাত্রা মাইনাস ১৩ ডিগ্রি সেলসিয়াসে নেমে গেছে বলে জানা যায়।

এছাড়া কিয়েভ সামরিক প্রশাসনের প্রধান তিমুর তাকাচেঙ্কো জানান, অন্তত ৩টি জেলায় ড্রোন হামলা হয়েছে, যার ফলে কমপক্ষে ২টি স্থানে আগুন ধরে যায়।

এদিকে রাশিয়া সীমান্ত থেকে মাত্র ৩০ কিলোমিটার দূরে অবস্থিত খারকিভেও একাধিক ড্রোন হামলা হয়েছে। শহরের মেয়র ইহোর তেরেখভ জানান, এসব হামলায় অন্তত ১১ জন আহত হয়েছেন।

তিনি বলেন, ‘ড্রোন হামলায় বাস্তুচ্যুতদের একটি ডরমিটরি, একটি হাসপাতাল এবং একটি মাতৃসদন ক্ষতিগ্রস্ত হয়েছে।’

উল্লেখ্য, ইউক্রেন, রাশিয়া ও যুক্তরাষ্ট্রের প্রতিনিধিদের মধ্যে সংযুক্ত আরব আমিরাতে যুদ্ধ অবসানের লক্ষ্যে দুই দিনের আলোচনার প্রথম দিন শেষ হওয়ার পরপরই এই হামলাগুলো চালানো হলো।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর