সাবেক সাংসদ আবদুর রহমান বদি করোনাভাইরাসে আক্রান্ত সাবেক সাংসদ আবদুর রহমান বদি করোনাভাইরাসে আক্রান্ত – ajkalbd24.com
  1. admin@ajkalbd24.com : admin : H.M Aslam
  2. akazadjm@gmail.com : A K Azad : A K Azad
  3. ajkalbd24.com@gmail.com : ajkalbd24 : Niaz Mohammad
  4. hafijakhan804@gmail.com : ajkal1 : ajkal1
বুধবার, ২২ জুলাই ২০২৬, ১১:২০ অপরাহ্ন

সাবেক সাংসদ আবদুর রহমান বদি করোনাভাইরাসে আক্রান্ত

আজকাল ডেস্ক :
  • আপডেটের সময় : শনিবার, ২০ জুন, ২০২০
  • ৪০৫ সময় দর্শন

আজকাল ডেস্ক।। কক্সবাজার–৪ (উখিয়া-টেকনাফ) আসনের সাবেক সাংসদ আবদুর রহমান বদি করোনাভাইরাসে (কোভিড-১৯) আক্রান্ত হয়েছেন। শুক্রবার কক্সবাজার মেডিকেল কলেজের ল্যাবে নমুনা পরীক্ষায় তাঁর করোনা ‘পজিটিভ’ ফলাফল পাওয়া গেছে। এ তথ্যটি আজ রাত আটটার দিকে সাবেক সাংসদ আবদুর রহমান বদি মুঠোফোনে নিজেই  নিশ্চিত করেছেন। তিনি বলেন, তিনি করোনা ‘পজিটিভ’ হলেও তাঁর স্ত্রী কক্সবাজার-৪ (উখিয়া-টেকনাফ) আসনের সাংসদ শাহীন আক্তার করোনা ‘নেগেটিভ’ হয়েছেন। করোনার উপসর্গ নিয়ে কয়েক দিন ধরে কক্সবাজারের নিজ বাসায় অবস্থান করছিলেন আবদুর রহমান বদি। তবে স্ত্রী শাহীন আক্তারের করোনার ফলাফল ‘নেগেটিভ’ এলেও তাঁর শরীরে টাইফয়েড ধরা পড়েছে। সাবেক সাংসদ বদি বলেন, তিনি উন্নত চিকিৎসার জন্য ঢাকার উদ্দেশে রওনা হয়েছেন এবং এলাকাবাসীর কাছ থেকে দোয়া চেয়েছেন।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর