কোথায় ভোট দেবেন জানাবে ইসির স্মার্ট অ্যাপ কোথায় ভোট দেবেন জানাবে ইসির স্মার্ট অ্যাপ – ajkalbd24.com
  1. admin@ajkalbd24.com : admin : H.M Aslam
  2. akazadjm@gmail.com : A K Azad : A K Azad
  3. ajkalbd24.com@gmail.com : ajkalbd24 : Niaz Mohammad
  4. hafijakhan804@gmail.com : ajkal1 : ajkal1
শুক্রবার, ২৪ জুলাই ২০২৬, ১২:১৭ পূর্বাহ্ন

কোথায় ভোট দেবেন জানাবে ইসির স্মার্ট অ্যাপ

আজকাল ডেস্ক :
  • আপডেটের সময় : বুধবার, ৪ ফেব্রুয়ারি, ২০২৬
  • ৫৪ সময় দর্শন

আগামী ১২ ফেব্রুয়ারি অনুষ্ঠিত হতে যাচ্ছে বাংলাদেশের জাতীয় সংসদ নির্বাচন। ভোটারদের জন্য সবচেয়ে গুরুত্বপূর্ণ প্রশ্ন হলো-‘আমার ভোটকেন্দ্র কোথায়?’ প্রায়ই দেখা যায়, অনেক ভোটার কেন্দ্রের ঠিকানা না জানার কারণে ভুল স্থানে চলে যান, এতে সময় নষ্ট হয়। এ অবস্থা এড়াতে আগাম প্রস্তুতি ও সঠিক তথ্য জানা জরুরি।

এবার ভোটারদের জন্য সুখবর। নির্বাচন কমিশন চালু করেছে ‘স্মার্ট নির্বাচন ব্যবস্থাপনা বিডি’ নামের একটি মোবাইল অ্যাপ্লিকেশন। এই অ্যাপের মাধ্যমে যেকোনো ভোটার সহজেই নিজের ভোটকেন্দ্রের অবস্থান ও অন্যান্য তথ্য জেনে নিতে পারবেন।

যেভাবে খুঁজবেন ভোটকেন্দ্র

প্রথমে গুগল প্লে স্টোর বা অ্যাপল স্টোর থেকে ‘Smart Election Management BD’ অ্যাপটি ডাউনলোড করতে হবে। অ্যাপটি খুলে জাতীয় পরিচয়পত্র (এনআইডি) নম্বর ও জন্ম তারিখ প্রবেশ করালেই চোখের সামনে ভেসে উঠবে ভোটকেন্দ্রের সম্পূর্ণ তথ্য-কেন্দ্রের নাম, সঠিক ঠিকানা, ভোটার স্লিপের সিরিয়াল নম্বর ইত্যাদি। এছাড়া অ্যাপে থাকা মানচিত্র থেকে দেখে নেওয়া যাবে কেন্দ্রের অবস্থান ও যাওয়ার সঠিক পথ।

অ্যাপটির সুবিধাসমূহ
  • ভোটকেন্দ্রের নির্ভুল ঠিকানা ও নাম
  • কেন্দ্রের ছবি ও রাস্তার দিকনির্দেশনা
  • ভোটার স্লিপের সিরিয়াল নম্বর
  • নির্বাচন সংক্রান্ত প্রয়োজনীয় সকল তথ্য

কেন ব্যবহার করবেন এই অ্যাপ?
গত নির্বাচনগুলোতে অনেক ভোটারই ভোটকেন্দ্র খুঁজতে গিয়ে বিভ্রান্তির শিকার হয়েছেন। অ্যাপটি ব্যবহার করলে সেই ঝামেলা থেকে মুক্তি মিলবে। ভোটার নিজ ঘরে বসেই কেন্দ্রের অবস্থান জেনে নিতে পারবেন, ফলে ভোটের দিন অযথা সময় নষ্ট হওয়ার ঝুঁকি কমবে। আগে থেকে পরিকল্পনা করে সহজেই ভোটকেন্দ্রে পৌঁছানো সম্ভব হবে।

ভোট দেওয়া প্রতিটি নাগরিকের সাংবিধানিক দায়িত্ব। সেই দায়িত্ব পালন করতে সঠিক ভোটকেন্দ্রে সঠিক সময়ে উপস্থিত হওয়া আবশ্যিক। ‘স্মার্ট নির্বাচন ব্যবস্থাপনা বিডি’ অ্যাপ ব্যবহার করে এই প্রক্রিয়া আরও সহজ, দ্রুত ও নির্ভুল করা সম্ভব। তাই সময় থাকতেই অ্যাপটি ডাউনলোড করে নিজের ভোটকেন্দ্রের তথ্য জেনে নিন, ভোট দিন নির্ভুলভাবে।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর