৪ দিনের সফরে পাবনা যাচ্ছেন রাষ্ট্রপতি ৪ দিনের সফরে পাবনা যাচ্ছেন রাষ্ট্রপতি – ajkalbd24.com
  1. admin@ajkalbd24.com : admin : H.M Aslam
  2. akazadjm@gmail.com : A K Azad : A K Azad
  3. ajkalbd24.com@gmail.com : ajkalbd24 : Niaz Mohammad
  4. hafijakhan804@gmail.com : ajkal1 : ajkal1
বৃহস্পতিবার, ২৩ জুলাই ২০২৬, ০৯:২৬ অপরাহ্ন

৪ দিনের সফরে পাবনা যাচ্ছেন রাষ্ট্রপতি

আজকাল ডেস্ক :
  • আপডেটের সময় : শনিবার, ২৮ মার্চ, ২০২৬
  • ৫৯ সময় দর্শন

চার দিনের সরকারি সফরে নিজ জেলা পাবনায় যাচ্ছেন রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন। রাষ্ট্রপতির প্রটোকল অফিসার আবুল কালাম মো. লুৎফর রহমান স্বাক্ষরিত এক চিঠিতে সফরের বিস্তারিত সময়সূচি জানানো হয়েছে।

সফরসূচি অনুযায়ী, আজ শনিবার দুপুর সোয়া ১২টায় বঙ্গভবন থেকে তেজগাঁও হেলিপ্যাডের উদ্দেশে রওনা হবেন রাষ্ট্রপতি। সেখান থেকে হেলিকপ্টারে করে পাবনা ক্যাডেট কলেজ মাঠে অবতরণ করবেন তিনি। এরপর পাবনা সার্কিট হাউসে গার্ড অফ অনার গ্রহণ শেষে সেখানে রাত্রিযাপন করবেন।

পরদিন রোববার সকালে আরিফপুর সদর কবরস্থানে মা-বাবার কবর জিয়ারত করবেন রাষ্ট্রপতি। এদিন সন্ধ্যা ৭টায় পাবনা প্রেসক্লাবে স্থানীয় সাংবাদিকদের সঙ্গে মতবিনিময় সভায় মিলিত হবেন তিনি।

সোমবার বেলা ১১টায় পাবনা সদর উপজেলার ভবানীপুর মসজিদ পরিদর্শন করবেন রাষ্ট্রপতি। এদিন সন্ধ্যা ৭টায় শহরের জুবলি ট্যাংক এলাকায় নিজ বাসভবনে সময় কাটাবেন তিনি। রাত ৯টায় সার্কিট হাউসে ফিরে রাত্রিযাপন করবেন।

সফরের শেষ দিন মঙ্গলবার বেলা ১১টা ৪০ মিনিটে পাবনা সার্কিট হাউসে গার্ড অব অনার গ্রহণ করবেন তিনি। এরপর দুপুর ১২টায় পাবনা ক্যাডেট কলেজ মাঠে হেলিপ্যাডে উপস্থিত হয়ে হেলিকপ্টারে করে ঢাকায় বঙ্গভবনের উদ্দেশে রওনা হবেন রাষ্ট্রপতি।

উল্লেখ্য, নতুন সরকার গঠনের পর রাষ্ট্রপতির পাবনায় এই প্রথম সফর। এই সফরকে কেন্দ্র করে পাবনা জেলা প্রশাসনের পক্ষ থেকে কঠোর নিরাপত্তা ও আনুষঙ্গিক প্রস্তুতি সম্পন্ন করা হয়েছে। তার এ সফর ঘিরে এর মধ্যে পাবনা জেলা প্রশাসক শাহেদ মোস্তফার সভাপতিত্বে একাধিক প্রস্তুতিমূলক সভা হয়েছে।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর