যুদ্ধ অবসানে মার্কিন প্রস্তাব এখনো বিবেচনাধীন, বলছে ইরান যুদ্ধ অবসানে মার্কিন প্রস্তাব এখনো বিবেচনাধীন, বলছে ইরান – ajkalbd24.com
  1. admin@ajkalbd24.com : admin : H.M Aslam
  2. akazadjm@gmail.com : A K Azad : A K Azad
  3. ajkalbd24.com@gmail.com : ajkalbd24 : Niaz Mohammad
  4. hafijakhan804@gmail.com : ajkal1 : ajkal1
বৃহস্পতিবার, ২৩ জুলাই ২০২৬, ১১:০৪ পূর্বাহ্ন

যুদ্ধ অবসানে মার্কিন প্রস্তাব এখনো বিবেচনাধীন, বলছে ইরান

আজকাল ডেস্ক :
  • আপডেটের সময় : বৃহস্পতিবার, ৭ মে, ২০২৬
  • ৩৮ সময় দর্শন

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প দাবি করেছেন, খুব দ্রুত শেষ হতে যাচ্ছে ইরানের সঙ্গে চলমান সংঘাত। তবে ইরান জানিয়েছে যুদ্ধ অবসানে যুক্তরাষ্ট্রের প্রস্তাব এখনোবিবেচনার মধ্যে রয়েছে।

মার্কিন সংবাদমাধ্যম অ্যাক্সিওসিস-এর এক প্রতিবেদনের বরাত দিয়ে এ তথ্য জানিয়েছে ব্রিটিশ বার্তাসংস্থা বিবিসি।

তারা জানায়, অ্যাক্সিওসিস-এর ওই প্রতিবেদন অনুযায়ী, যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে একটি ১৪ দফা সমঝোতা স্মারক নিয়ে আলোচনা চলছে এবং হোয়াইট হাউজ মনে করে এই স্মারকটি ভবিষ্যৎ পারমাণবিক আলোচনার ভিত্তি তৈরি করতে পারে।

অ্যাক্সিওসিস-এর এ প্রতিবেদনে আরও বলা হয়, এই এক পৃষ্ঠার খসড়ায় ইরানের ইউরেনিয়াম সমৃদ্ধকরণ কার্যক্রম সাময়িকভাবে স্থগিত করা, যুক্তরাষ্ট্রের ওপর আরোপিত নিষেধাজ্ঞা শিথিল করা এবং হরমুজ প্রণালি দিয়ে আন্তর্জাতিক জাহাজ চলাচল স্বাভাবিক রাখার মতো বিষয়গুলো অন্তর্ভুক্ত রয়েছে।

বিবিসির তথ্য অনুযায়ী, প্রতিবেদনটি দুই মার্কিন কর্মকর্তা ও আরও দুইটি সূত্রের বরাত দিয়ে জানায়, খসড়ার বেশিরভাগ শর্তই একটি চূড়ান্ত চুক্তি সম্পন্ন হওয়ার ওপর নির্ভরশীল। তবে প্রতিবেদনটিতে সংশ্লিষ্ট সূত্রগুলোর নাম প্রকাশ করা হয়নি।

অন্যদিকে, ইরানের পার্লামেন্টের এক জ্যেষ্ঠ সদস্য এই প্রস্তাবকে যুক্তরাষ্ট্রের নিছক একটি “ইচ্ছা তালিকা” বলে উড়িয়ে দিয়েছেন। তবে দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র ইসমাইল বাঘাই জানান, পাকিস্তানি মধ্যস্থতাকারীদের মাধ্যমে যুক্তরাষ্ট্রের প্রস্তাব নিয়ে নিজেদের মতামত জানাবে তেহরান।

এ প্রসঙ্গে পাকিস্তানের পররাষ্ট্রমন্ত্রী বলেন, তার দেশ ‘এই যুদ্ধবিরতিকে স্থায়ী শান্তিতে রূপ দেওয়ার জন্য চেষ্টা চালিয়ে যাচ্ছে।’

বিশ্লেষকদের মতে, যদি এই ১৪ দফা সমঝোতা কার্যকর হয়, তাহলে তা মধ্যপ্রাচ্যে উত্তেজনা কমানোর পাশাপাশি ইরানের পারমাণবিক কর্মসূচি নিয়ে দীর্ঘদিনের অচলাবস্থা নিরসনে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর