দোকানপাট খোলা রাখার নতুন সময় নির্ধারণ দোকানপাট খোলা রাখার নতুন সময় নির্ধারণ – ajkalbd24.com
  1. admin@ajkalbd24.com : admin : H.M Aslam
  2. akazadjm@gmail.com : A K Azad : A K Azad
  3. ajkalbd24.com@gmail.com : ajkalbd24 : Niaz Mohammad
  4. hafijakhan804@gmail.com : ajkal1 : ajkal1
বৃহস্পতিবার, ২৩ জুলাই ২০২৬, ০৫:০৭ অপরাহ্ন

দোকানপাট খোলা রাখার নতুন সময় নির্ধারণ

আজকাল ডেস্ক :
  • আপডেটের সময় : বৃহস্পতিবার, ৭ মে, ২০২৬
  • ৫২ সময় দর্শন

দেশের দোকানপাট ও বিপণিবিতান রাত ১০টা পর্যন্ত খোলা থাকবে। পবিত্র ঈদুল আজহা উপলক্ষে এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে। আগামী ১২ মে থেকে এ সিদ্ধান্ত কার্যকর করা হবে। আজ বৃহস্পতিবার এ তথ্য জানিয়েছে দোকান মালিক সমিতি। এর আগে সন্ধ্যা ৭টা পর্যন্ত খোলা থাকত।

সমিতির সভাপতি হেলাল উদ্দিন হেলাল উদ্দিন গণমাধ্যমকে বলেছেন, ঈদুল আজহা উপলক্ষে আমরা সন্ধ্যা ৭টার পরিবর্তে রাত ১১টা পর্যন্ত দোকানপাট ও বিপণিবিতান খোলা রাখতে সরকারের কাছে আবেদন করেছিলাম। সরকার রাত ১০টা পর্যন্ত খোলা রাখার অনুমতি দিয়েছে। পাশাপাশি আমরা যেন অতিরিক্ত আলোকসজ্জ্বা বা বিদ্যুৎ ব্যবহার না করি, সেই নির্দেশনাও দেওয়া হয়েছে।

জ্বালানি সংকটের কারণে গত ৩ এপ্রিল থেকে সন্ধ্যা ৬টার মধ্যে দোকানপাট বন্ধের নির্দেশনা দেয় সরকার। এরপর ব্যবসায়ী সংগঠনগুলোর সঙ্গে বৈঠক করে ৫ এপ্রিল থেকে এক ঘণ্টা বাড়িয়ে দোকান বন্ধের সময় সন্ধ্যা ৭টা করা হয়।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর