ইঞ্জিনে আগুন, ঢাকা-ময়মনসিংহ রুটে ট্রেন চলাচল বন্ধ ইঞ্জিনে আগুন, ঢাকা-ময়মনসিংহ রুটে ট্রেন চলাচল বন্ধ – ajkalbd24.com
  1. admin@ajkalbd24.com : admin : H.M Aslam
  2. akazadjm@gmail.com : A K Azad : A K Azad
  3. ajkalbd24.com@gmail.com : ajkalbd24 : Niaz Mohammad
  4. hafijakhan804@gmail.com : ajkal1 : ajkal1
বৃহস্পতিবার, ২৩ জুলাই ২০২৬, ০২:২২ অপরাহ্ন

ইঞ্জিনে আগুন, ঢাকা-ময়মনসিংহ রুটে ট্রেন চলাচল বন্ধ

আজকাল ডেস্ক :
  • আপডেটের সময় : সোমবার, ১১ মে, ২০২৬
  • ৩৬ সময় দর্শন

ময়মনসিংহের ত্রিশালে ট্রেনের ইঞ্জিনে আগুনের ঘটনা ঘটেছে। এ সময় ট্রেনে থাকা যাত্রীরা আতঙ্কিত হয়ে পড়েন। আজ সোমবার (১১ মে) বিকেল পৌনে ৫টার দিকে উপজেলার আউলিয়ানগর এলাকায় ঘটনাটি ঘটে। এর পর পরই ঢাকা-ময়মনসিংহ রেলপথে ট্রেন চলাচল বন্ধ হয়ে যায়।

ময়মনসিংহ রেলওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আক্তার হোসেন বলেছেন, ‘ঢাকা থেকে ছেড়ে আসা মোহনগঞ্জগামী মোহনগঞ্জ এক্সপ্রেস ট্রেনটি চলন্ত অবস্থায় এর ইঞ্জিনের নিচ থেকে হঠাৎ ধোঁয়া বের হতে শুরু করে। এটা দেখে চালক ট্রেনটি থামিয়ে আগুন নিয়ন্ত্রণ আনেন। এ ঘটনায় সাময়িক ভাবে ঢাকা-ময়মনসিংহ ট্রেন চলাচল বন্ধ রয়েছে।’

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর