আজ দেশে আসছে মরদেহ চেন্নাইয়ে মারা গেলেন কারিনা কায়সার আজ দেশে আসছে মরদেহ চেন্নাইয়ে মারা গেলেন কারিনা কায়সার – ajkalbd24.com
  1. admin@ajkalbd24.com : admin : H.M Aslam
  2. akazadjm@gmail.com : A K Azad : A K Azad
  3. ajkalbd24.com@gmail.com : ajkalbd24 : Niaz Mohammad
  4. hafijakhan804@gmail.com : ajkal1 : ajkal1
বৃহস্পতিবার, ২৩ জুলাই ২০২৬, ০৫:০৬ পূর্বাহ্ন

আজ দেশে আসছে মরদেহ চেন্নাইয়ে মারা গেলেন কারিনা কায়সার

আজকাল ডেস্ক :
  • আপডেটের সময় : রবিবার, ১৭ মে, ২০২৬
  • ৩২ সময় দর্শন

লিভারসংক্রান্ত জটিলতায় আক্রান্ত হয়ে ভারতের চেন্নাইয়ে চিকিৎসাধীন অবস্থায় শেষ নিশ্বাস ত্যাগ করেছেন জনপ্রিয় কনটেন্ট ক্রিয়েটর ও অভিনেত্রী কারিনা কায়সার (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। আজ দুপুরে তার মরদেহ ভারত থেকে দেশে আনা হবে বলে নিশ্চিত করেছেন তার বাবা, জাতীয় ফুটবল দলের সাবেক তারকা খেলোয়াড় কায়সার হামিদ।

পারিবারিক সূত্রে জানা গেছে, আজ দুপুরে মরদেহ দেশে পৌঁছানোর পর বাদ আসর বনানী ডিওএইচএস জামে মসজিদে কারিনা কায়সারের প্রথম জানাজা অনুষ্ঠিত হবে। এরপর আগামীকাল সোমবার বায়তুল মোকাররম জাতীয় মসজিদে দ্বিতীয় জানাজা শেষে মুন্সীগঞ্জ জেলার গজারিয়া উপজেলায় তাকে দাফন করা হবে।

সামাজিক যোগাযোগমাধ্যমে প্রাণবন্ত উপস্থাপনা ও জীবনঘনিষ্ঠ কনটেন্ট নির্মাণের মাধ্যমে তরুণ প্রজন্মের কাছে দারুণ জনপ্রিয় হয়ে উঠেছিলেন কারিনা। ডিজিটাল মাধ্যমের পাশাপাশি ওটিটি ও নাট্যাঙ্গনেও তিনি নিজের মেধার স্বাক্ষর রাখেন। অভিনয়ের পাশাপাশি চিত্রনাট্যকার হিসেবেও কাজ করেছেন তিনি। তার অভিনীত উল্লেখযোগ্য কাজের মধ্যে রয়েছে প্রশংসিত ওয়েব সিরিজ ‘ইন্টার্নশিপ’ ও ‘৩৬-২৪-৩৬’। এই সম্ভাবনাময় অভিনেত্রীর অকালমৃত্যুর খবর ছড়িয়ে পড়ার পর বিনোদন অঙ্গনের সহকর্মী, নির্মাতা ও ভক্তদের মাঝে গভীর শোকের ছায়া নেমে এসেছে।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর