ইরানের সঙ্গে সমঝোতায় তাড়াহুড়ো না করার নির্দেশ ট্রাম্পের ইরানের সঙ্গে সমঝোতায় তাড়াহুড়ো না করার নির্দেশ ট্রাম্পের – ajkalbd24.com
  1. admin@ajkalbd24.com : admin : H.M Aslam
  2. akazadjm@gmail.com : A K Azad : A K Azad
  3. ajkalbd24.com@gmail.com : ajkalbd24 : Niaz Mohammad
  4. hafijakhan804@gmail.com : ajkal1 : ajkal1
বৃহস্পতিবার, ২৩ জুলাই ২০২৬, ০৬:৫১ অপরাহ্ন

ইরানের সঙ্গে সমঝোতায় তাড়াহুড়ো না করার নির্দেশ ট্রাম্পের

আজকাল ডেস্ক :
  • আপডেটের সময় : সোমবার, ২৫ মে, ২০২৬
  • ৩৪ সময় দর্শন

ইরানের সঙ্গে সম্ভাব্য সমঝোতা নিয়ে নতুন করে সতর্ক অবস্থান নিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তিনি জানিয়েছেন, আলোচনায় অগ্রগতি হলেও চুক্তি সম্পন্ন করতে কোনো ধরনের তাড়াহুড়ো না করতে আলোচকদের নির্দেশ দেওয়া হয়েছে।

আজ সোমবার ব্রিটিশ বার্তাসংস্থা বিবিসির এক প্রতিবেদনে এ তথ্য জানান হয়।

সামাজিক যোগাযোগমাধ্যমে দেওয়া এক বার্তায় ট্রাম্প বলেন, আলোচনা গঠনমূলকভাবে এগোচ্ছে, তবে উভয় পক্ষকেই সময় নিয়ে সঠিক সিদ্ধান্তে পৌঁছাতে হবে।

এর আগে শনিবার তিনি দাবি করেছিলেন, ইরানের সঙ্গে একটি সমঝোতা চুক্তি প্রায় চূড়ান্ত হয়ে গেছে। এরপরই আন্তর্জাতিক মহলে দ্রুত চুক্তি ঘোষণার জোর গুঞ্জন শুরু হয়।

প্রস্তাবিত সমঝোতায় ৬০ দিনের যুদ্ধবিরতি বাড়ানো, কৌশলগতভাবে গুরুত্বপূর্ণ হরমুজ প্রণালিপুনরায় খুলে দেওয়া এবং ইরানের পারমাণবিক কর্মসূচি নিয়ে আরও আলোচনা চালিয়ে যাওয়ার পরিকল্পনা রয়েছে বলে জানা গেছে।

ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র ইসমাইল বাঘেই বলেন, ‘দুই পক্ষ সমঝোতার খুব কাছাকাছিও আছে, আবার অনেক দূরেও রয়েছে। অর্থাৎ এখনো গুরুত্বপূর্ণ কিছু বিষয়ে মতপার্থক্য রয়ে গেছে।’

মার্কিন গণমাধ্যমগুলোর খবরে বলা হয়েছে, আলোচনায় থাকা এই সমঝোতা চূড়ান্ত নয়। বরং এটি ভবিষ্যৎ আলোচনার একটি ভিত্তি হিসেবে কাজ করবে। নিষেধাজ্ঞা প্রত্যাহারের সময়সূচি, জব্দ করা ইরানি অর্থ ফেরত দেওয়া এবং ইরানের পারমাণবিক কর্মসূচি সীমিত করার মতো জটিল বিষয়গুলো পরে আলোচনার মাধ্যমে নির্ধারণ করা হবে।

এদিকে ভারতের রাজধানী দিল্লিতে সাংবাদিকদের সঙ্গে কথা বলার সময় মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও বলেন, ‘হরমুজ প্রণালী পুনরায় চালুর বিষয়ে খুব শক্ত ভিত্তির একটি প্রস্তাব আলোচনায় রয়েছে। পাশাপাশি পারমাণবিক ইস্যুতে সময়সীমাবদ্ধ ও বাস্তবসম্মত আলোচনা শুরু করার বিষয়েও অগ্রগতি হয়েছে।’

সম্ভাব্য এই সমঝোতা নিয়ে মার্কিন রাজনীতিতেও মতভেদ দেখা দিয়েছে। রিপাবলিকান দলের একাংশ মনে করছে, ইরানের প্রতি অতিরিক্ত নমনীয়তা দেখানো হচ্ছে।

রোববার দেওয়া বার্তায় ট্রাম্প আবারও বলেন, ‘ইরানকে বুঝতে হবে যে তারা কোনোভাবেই পারমাণবিক অস্ত্র তৈরি করতে পারবে না। যদিও তেহরান বরাবরই দাবি করে আসছে, তাদের পারমাণবিক কর্মসূচি শুধুমাত্র শান্তিপূর্ণ উদ্দেশ্যে পরিচালিত হচ্ছে।’

এদিকে ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান রাষ্ট্রীয় টেলিভিশনে বলেছেন, ‘আমরা বিশ্বকে নিশ্চিত করতে প্রস্তুত যে ইরান পারমাণবিক অস্ত্রের পথে হাঁটছে না।’

এদিকে আলোচনায় মধ্যস্থতাকারী হিসেবে কাজ করা পাকিস্তানের উপপ্রধানমন্ত্রী ইসহাক দার বলেছেন, ‘সাম্প্রতিক আলোচনা ইতিবাচক ফলাফলের ব্যাপারে আশাবাদ তৈরি করেছে।’

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর