ইরান হরমুজ বন্ধ করার পর লেবাননে হামলা বন্ধের নির্দেশ ইসরায়েলের ইরান হরমুজ বন্ধ করার পর লেবাননে হামলা বন্ধের নির্দেশ ইসরায়েলের – ajkalbd24.com
  1. admin@ajkalbd24.com : admin : H.M Aslam
  2. akazadjm@gmail.com : A K Azad : A K Azad
  3. ajkalbd24.com@gmail.com : ajkalbd24 : Niaz Mohammad
  4. hafijakhan804@gmail.com : ajkal1 : ajkal1
বৃহস্পতিবার, ২৩ জুলাই ২০২৬, ০৯:৪৬ অপরাহ্ন

ইরান হরমুজ বন্ধ করার পর লেবাননে হামলা বন্ধের নির্দেশ ইসরায়েলের

আজকাল ডেস্ক :
  • আপডেটের সময় : রবিবার, ২১ জুন, ২০২৬
  • ১৪ সময় দর্শন

দক্ষিণ লেবাননে সামরিক হামলা বন্ধের নির্দেশ দিয়েছেন ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু এবং প্রতিরক্ষামন্ত্রী ইসরায়েল কাটজ। পাকিস্তানের প্রভাবশালী গণমাধ্যম দ্য ডন এ খবর জানিয়েছে।

ইসরায়েলি টেলিভিশন চ্যানেল ১২-এর বরাত দিয়ে ডন জানিয়েছে, দক্ষিণ লেবাননে আক্রমণাত্মক অভিযান বন্ধ করতে বলা হলেও ইসরায়েলি সেনারা বর্তমানে যেসব এলাকা দখল করে রেখেছে সেখান থেকে তাদের প্রত্যাহারের কোনো নির্দেশ দেয়া হয়নি। চ্যানেল ১২ আরও জানিয়েছে, এই সিদ্ধান্ত যুক্তরাষ্ট্রের সঙ্গে সমন্বয় করেই নেয়া হয়েছে। তবে হামলা বন্ধের নির্দেশ কার্যকর হওয়ার সময়সীমা বা এর আওতায় কী ধরনের সামরিক কর্মকাণ্ড অন্তর্ভুক্ত থাকবে, সে বিষয়ে বিস্তারিত তথ্য প্রকাশ করা হয়নি।

এর আগে, লেবাননের দক্ষিণাঞ্চলে ইসরায়েলি হামলার প্রতিবাদে আবারও হরমুজ প্রণালি বন্ধ করে দেয়ার ঘোষণা দেয় ইরান। ইরানের শীর্ষ সামরিক কমান্ড খাতাম আল-আনবিয়া কেন্দ্রীয় সদর দপ্তর জানিয়েছে, যুদ্ধবিরতি চুক্তি লঙ্ঘন করায় হরমুজ প্রণালিতে জাহাজ চলাচল বন্ধ করা হয়েছে।

ইরানের সামরিক কমান্ড জানায়, এই পদক্ষেপকে ‘প্রথম ধাপ’ হিসেবে দেখা হচ্ছে। এটি একটি প্রতিক্রিয়া। যদি এমন ‘আগ্রাসন’ অব্যাহত থাকে তবে আরও কঠোর ব্যবস্থা নেয়া হবে।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর