নদীভাঙন কবলিত মানুষের পাশে এবিজি নদীভাঙন কবলিত মানুষের পাশে এবিজি – ajkalbd24.com
  1. admin@ajkalbd24.com : admin : H.M Aslam
  2. akazadjm@gmail.com : A K Azad : A K Azad
  3. ajkalbd24.com@gmail.com : ajkalbd24 : Niaz Mohammad
  4. hafijakhan804@gmail.com : ajkal1 : ajkal1
বৃহস্পতিবার, ২৩ জুলাই ২০২৬, ১১:০৩ পূর্বাহ্ন

নদীভাঙন কবলিত মানুষের পাশে এবিজি

আজকাল ডেস্ক :
  • আপডেটের সময় : রবিবার, ২১ জুন, ২০২৬
  • ২৭ সময় দর্শন

মানিকগঞ্জের শিবালয়ে নদীভাঙনের শিকার ১২০০ পরিবারের মাঝে খাদ্যসামগ্রী বিতরণ করেছে আনভীর বসুন্ধরা গ্রুপ (এবিজি)।

শনিবার (২০ জুন) বিকেলে শিবালয় উপজেলার পাটুরিয়া এলাকায় নদীভাঙনের শিকার পরিবারের মাঝে আনভীর বসুন্ধরা গ্রুপ (এবিজি) খাদ্যসামগ্রী বিতরণ করে। এবিজির সৌজন্যে ১২০০ পরিবারের মাঝে চাল, ডাল, তেল, লবণসহ প্রয়োজনীয় পণ্য বিতরণ করা হয়।

খাদ্যসামগ্রী বিতরণ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন মানিকগঞ্জ-১ আসনের সংসদ সদস্য এস এ জিন্নাহ কবির। এ সময় তিনি বলেন, নদীভাঙন কবলিত কোনো লোকজন অনাহারে থাকবে না। প্রধানমন্ত্রী তারেক রহমানের নির্দেশ, কেউ যেন অভুক্ত না থাকে। সকলের অধিকার নিশ্চিত করতে হবে। আমরা সেই লক্ষ্যে কাজ করে যাচ্ছি।

জিন্নাহ কবির বলেন, যেকোনো দুর্যোগে আনভীর বসুন্ধরা গ্রুপ (এবিজি) মানুষের পাশে দাঁড়ায়। এবিজির সৌজন্যে আজ ১২০০ পরিবারের মাঝে চাল, ডাল, তেল, লবণসহ প্রয়োজনীয় পণ্য বিতরণ করা হয়েছে।

তিনি আরও বলেন, নদীভাঙন রোধে কাজ চলছে। কিছুদিনের মধ্যে নদীভাঙন রোধে স্থায়ী ব্যবস্থা হয়ে যাবে।

খাদ্যসামগ্রী বিতরণ অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন মানিকগঞ্জ জেলা যুবদলের আহ্বায়ক কাজী মোশতাক হোসেন দিপু, জেলা যুবদলের সাবেক সভাপতি মাকসুদুর রহমান মুকুল, ঘিওর উপজেলা বিএনপি সভাপতি মানিকুজ্জামান মানিকসহ জেলা ও উপজেলার নেতৃবৃন্দ।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর