ভয়াবহ বিস্ফোরণে কেঁপে উঠলো কাতার, নিখোঁজ ১৮ ভয়াবহ বিস্ফোরণে কেঁপে উঠলো কাতার, নিখোঁজ ১৮ – ajkalbd24.com
  1. admin@ajkalbd24.com : admin : H.M Aslam
  2. akazadjm@gmail.com : A K Azad : A K Azad
  3. ajkalbd24.com@gmail.com : ajkalbd24 : Niaz Mohammad
  4. hafijakhan804@gmail.com : ajkal1 : ajkal1
বৃহস্পতিবার, ২৩ জুলাই ২০২৬, ০২:৫৬ অপরাহ্ন

ভয়াবহ বিস্ফোরণে কেঁপে উঠলো কাতার, নিখোঁজ ১৮

আজকাল ডেস্ক :
  • আপডেটের সময় : সোমবার, ২২ জুন, ২০২৬
  • ২০ সময় দর্শন

মধ্যপ্রাচ্যের দেশ কাতারে ভয়াবহ এক বিস্ফোরণের ঘটনায় রাজধানী দোহাসহ বিভিন্ন এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়েছে। রবিবার স্থানীয় সময় রাত সাড়ে ১০টার দিকে বিস্ফোরণের বিকট শব্দে বহু স্থানে ঘরবাড়ির দরজা-জানালা কেঁপে ওঠে। এ ঘটনায় অনেকেই প্রথমে এটিকে ভূমিকম্প কিংবা নতুন কোনো হামলা বলে মনে করেন। খবর গালফ নিউজ ও সিনহুয়ার।

তবে এক বিবৃতিতে কাতারের স্বরাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে, দেশটির বৃহৎ গ্যাসক্ষেত্র রাসলাফফানের ভেতরে প্রযুক্তিগত ত্রুটির কারণে এ বিস্ফোরণের ঘটনা ঘটেছে।

সর্বশেষ তথ্য অনুযায়ী, দুর্ঘটনায় এখন পর্যন্ত ৫৪ জন আহত হয়েছেন। এছাড়া ১৮ জন এখনও নিখোঁজ রয়েছেন। আহতদের উদ্ধারের পাশাপাশি নিখোঁজদের সন্ধানে কাতারের বিশেষ বাহিনী জোরালো অভিযান চালিয়ে যাচ্ছে।

কর্তৃপক্ষ জানিয়েছে, বিস্ফোরণের পরও দুর্ঘটনাস্থলের বাইরে গ্যাস বা অন্য কোনো বিপজ্জনক পদার্থ ছড়িয়ে পড়ার ঘটনা ঘটেনি। ঘটনার কিছুক্ষণ পর কাতার পুলিশ জানায়, বিস্ফোরণে কয়েকজন হতাহত হয়েছেন।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর