স্টারমার পদত্যাগ করবেন, দাবি ট্রাম্পের—‘গুঞ্জন’ বলে উড়িয়ে দিল ডাউনিং স্ট্রিট স্টারমার পদত্যাগ করবেন, দাবি ট্রাম্পের—‘গুঞ্জন’ বলে উড়িয়ে দিল ডাউনিং স্ট্রিট – ajkalbd24.com
  1. admin@ajkalbd24.com : admin : H.M Aslam
  2. akazadjm@gmail.com : A K Azad : A K Azad
  3. ajkalbd24.com@gmail.com : ajkalbd24 : Niaz Mohammad
  4. hafijakhan804@gmail.com : ajkal1 : ajkal1
শুক্রবার, ২৪ জুলাই ২০২৬, ০৪:০৪ পূর্বাহ্ন

স্টারমার পদত্যাগ করবেন, দাবি ট্রাম্পের—‘গুঞ্জন’ বলে উড়িয়ে দিল ডাউনিং স্ট্রিট

আজকাল ডেস্ক :
  • আপডেটের সময় : সোমবার, ২২ জুন, ২০২৬
  • ১৯ সময় দর্শন

ব্রিটিশ প্রধানমন্ত্রী কিয়ার স্টারমার শিগগিরই পদত্যাগ করতে যাচ্ছেন বলে দাবি করেছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তবে যুক্তরাজ্যের প্রধানমন্ত্রীর কার্যালয় ডাউনিং স্ট্রিট এখন পর্যন্ত পদত্যাগের এই খবরটিকে স্রেফ ‘গুঞ্জন’ বলে উড়িয়ে দিয়েছে।

গতকাল রবিবার সামাজিক যোগাযোগমাধ্যমে দেওয়া আক্রমণাত্মক পোস্টে ট্রাম্প লেখেন, ‘কিয়ার স্টারমার যুক্তরাজ্যের প্রধানমন্ত্রীর পদ থেকে পদত্যাগ করবেন। তিনি অত্যন্ত গুরুত্বপূর্ণ দুটি বিষয়ে মারাত্মকভাবে ব্যর্থ হয়েছেন—অভিবাসন এবং জ্বালানি (উত্তর সাগরের তেল উন্মুক্তকরণ!)। আমি তার মঙ্গল কামনা করি!

ব্রিটিশ সরকার ও ডাউনিং স্ট্রিটের কর্মকর্তারা ট্রাম্পের এই দাবি নাকচ করেছেন। দেশটির বাণিজ্যমন্ত্রী পিটার কাইল স্কাই নিউজকে বলেন, এই খবরের কোনো সত্যতা নেই এবং এটি সম্পূর্ণ অনুমাননির্ভর।

ডাউনিং স্ট্রিট থেকে জানানো হয়েছে, স্টারমার তার পদ রক্ষায় যেকোনো রাজনৈতিক চ্যালেঞ্জ মোকাবিলায় দৃঢ়প্রতিজ্ঞ। গত শুক্রবারও এক বক্তব্যে তিনি পদে টিকে থাকার বিষয়ে নিজের অনড় অবস্থানের কথা জানিয়েছিলেন।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর