কানাডায় হামলা, বন্দুকধারীসহ নিহত ৩ কানাডায় হামলা, বন্দুকধারীসহ নিহত ৩ – ajkalbd24.com
  1. admin@ajkalbd24.com : admin : H.M Aslam
  2. akazadjm@gmail.com : A K Azad : A K Azad
  3. ajkalbd24.com@gmail.com : ajkalbd24 : Niaz Mohammad
  4. hafijakhan804@gmail.com : ajkal1 : ajkal1
বৃহস্পতিবার, ২৩ জুলাই ২০২৬, ০৫:০৬ পূর্বাহ্ন

কানাডায় হামলা, বন্দুকধারীসহ নিহত ৩

আজকাল ডেস্ক :
  • আপডেটের সময় : মঙ্গলবার, ২৩ জুন, ২০২৬
  • ১৩ সময় দর্শন

কানাডার মন্ট্রিয়লে বন্দুকধারীর হামলায় তিনজন নিহত হয়েছেন। তাদের মধ্যে একজন পুলিশ কর্মকর্তা, একজন বেসামরিক নাগরিক এবং হামলাকারী।

সোমবার (২২ জুন) এ ঘটনায় পুরো শহরে গভীর শোক ও উদ্বেগের সৃষ্টি হয়েছে।

শহরের একটি আংশিক ইহুদি-অধ্যুষিত এলাকায় এ ঘটনা ঘটেছে, যেখানে কোশের বাজার ও রেস্তোরাঁ রয়েছে। তবে পুলিশ এখনো হামলার উদ্দেশ্য সম্পর্কে কোনো মন্তব্য করেনি এবং এটি ‘ঘৃণাজনিত অপরাধ (হেট ক্রাইম)’ বা সন্ত্রাসী হামলা ছিল কি না, তাও নিশ্চিত করেনি।

কানাডার প্রধানমন্ত্রী মার্ক কার্নি এই ঘটনায় গভীর শোক প্রকাশ করে বলেন, তিনি এ ধরনের সহিংসতায় ‘মর্মাহত’।

ফরাসি ভাষার সরকারি সংবাদমাধ্যম রেডিও কানাডা জানায়, হামলাকারীর সঙ্গে তথাকথিত ‘ইনসেল’  মতাদর্শের সম্পর্ক থাকতে পারে। ‘ইনসেল’ শব্দের অর্থ ‘অনিচ্ছাকৃতভাবে অবিবাহিত’।  এই মতাদর্শে বিশ্বাসী কিছু পুরুষ নিজেদের নারী সঙ্গী না পাওয়ার হতাশা থেকে চরমপন্থায় জড়িয়ে পড়ে। ২০১৮ সালে টরন্টোতে ১০ জনকে হত্যা করা ভয়াবহ গাড়িচাপা হামলার পেছনেও এই মতাদর্শের প্রভাব ছিল।

মন্ট্রিয়ল পুলিশ প্রধান ফাদি দাগের ঘটনাটিকে ‘একটি ট্র্যাজেডি’ এবং ‘দুঃস্বপ্ন’ বলে আখ্যা দিয়েছেন।

পুলিশ জানায়, সোমবার সকাল সাড়ে ১১টার দিকে কোট-দে-নেইজ  এলাকায় সক্রিয় বন্দুক হামলার খবর পেয়ে তারা ঘটনাস্থলে পৌঁছায়। সেখানে একটি ভবনের ভেতর থেকে দীর্ঘ অস্ত্র (লং গান) নিয়ে হামলাকারী গুলি চালাচ্ছিল।  পরে পুলিশের সঙ্গে তার গোলাগুলি শুরু হয়।

পুলিশ প্রধান নিশ্চিত করেছেন যে একজন পুরুষ পুলিশ কর্মকর্তা নিহত হয়েছেন এবং একজন নারী পুলিশ কর্মকর্তা গুরুতর আহত হয়েছেন। তবে তার জীবন বর্তমানে শঙ্কামুক্ত। হামলাকারীও পুলিশের গুলিতে নিহত হয়। নিহত বেসামরিক নাগরিক সম্পর্কে এখনো বিস্তারিত তথ্য প্রকাশ করা হয়নি।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর