ভেনেজুয়েলায় শক্তিশালী জোড়া ভূমিকম্পে নিহত বেড়ে ৯২০ ভেনেজুয়েলায় শক্তিশালী জোড়া ভূমিকম্পে নিহত বেড়ে ৯২০ – ajkalbd24.com
  1. admin@ajkalbd24.com : admin : H.M Aslam
  2. akazadjm@gmail.com : A K Azad : A K Azad
  3. ajkalbd24.com@gmail.com : ajkalbd24 : Niaz Mohammad
  4. hafijakhan804@gmail.com : ajkal1 : ajkal1
বুধবার, ২২ জুলাই ২০২৬, ০৩:২০ অপরাহ্ন

ভেনেজুয়েলায় শক্তিশালী জোড়া ভূমিকম্পে নিহত বেড়ে ৯২০

আজকাল ডেস্ক :
  • আপডেটের সময় : শনিবার, ২৭ জুন, ২০২৬
  • ৩৪ সময় দর্শন

ভেনেজুয়েলায় ভয়াবহ জোড়া ভূমিকম্পে নিহতের সংখ্যা বেড়ে ৯২০ জনে দাঁড়িয়েছে। আহত হয়েছেন প্রায় তিন হাজার মানুষ। দেশটির এক শতকেরও বেশি সময়ের মধ্যে এটিই সবচেয়ে শক্তিশালী ভূমিকম্প বলে জানিয়েছে কর্তৃপক্ষ।

সংবাদমাধ্যম বিবিসির খবরে বলা হয়েছে, শুক্রবার (২৬ জুন) ভেনেজুয়েলার ন্যাশনাল অ্যাসেম্বলির প্রেসিডেন্ট হোর্হে রদ্রিগেজ জানান, সরকারি হিসাবে এখন পর্যন্ত ৯২০ জনের মৃত্যুর তথ্য নিশ্চিত করা হয়েছে।

এর আগে ভারপ্রাপ্ত প্রেসিডেন্ট ডেলসি রদ্রিগেজ জানান, আহত হয়েছেন প্রায় তিন হাজার মানুষ। সবচেয়ে ক্ষতিগ্রস্ত লা গুয়াইরা অঙ্গরাজ্য পরিদর্শন করে তিনি বলেন, বিভিন্ন দেশ থেকে উদ্ধারকারী দল ঘটনাস্থলে পৌঁছাতে শুরু করেছে।

তবে ধ্বংসস্তূপের নিচে এখনও বহু মানুষ আটকে থাকতে পারেন বলে আশঙ্কা করা হচ্ছে। ফলে নিহতের সংখ্যা আরও বাড়তে পারে বলে ধারণা করছেন সংশ্লিষ্টরা। এদিকে, উদ্ধারকাজ ধীরগতিতে চলায় ক্ষোভ প্রকাশ করেছেন স্থানীয় বাসিন্দারা।

গত বুধবার রাতে মাত্র এক মিনিটের ব্যবধানে রিখটার স্কেলে ৭ দশমিক ২ এবং ৭ দশমিক ৫ মাত্রার দুটি শক্তিশালী ভূমিকম্প আঘাত হানে। এর মধ্যে দ্বিতীয়টি ১৯০০ সালের পর ভেনেজুয়ায় আঘাত হানা সবচেয়ে শক্তিশালী ভূমিকম্প হিসেবে বিবেচিত হচ্ছে।

প্রাথমিক বিশ্লেষণে ভূতত্ত্ববিদরা ধারণা করছেন, উপকূলজুড়ে বিস্তৃত সান সেবাস্তিয়ান ফল্টে ফাটল সৃষ্টি হওয়ার কারণেই এ দুটি ভূমিকম্প হয়েছে।

উদ্ধার ও ত্রাণ কার্যক্রমে সহায়তা দিতে ইউরোপের বিভিন্ন দেশসহ সুইজারল্যান্ড, মেক্সিকো ও এল সালভাদর থেকে বিশেষায়িত উদ্ধারকারী দল এবং মানবিক সহায়তা ভেনেজুয়ায় পৌঁছেছে।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর