বাউফলে মারা যাওয়া দুই মুক্তিযোদ্ধা করোনায় সংক্রমিত ছিলেন বাউফলে মারা যাওয়া দুই মুক্তিযোদ্ধা করোনায় সংক্রমিত ছিলেন – ajkalbd24.com
  1. admin@ajkalbd24.com : admin : H.M Aslam
  2. akazadjm@gmail.com : A K Azad : A K Azad
  3. ajkalbd24.com@gmail.com : ajkalbd24 : Niaz Mohammad
  4. hafijakhan804@gmail.com : ajkal1 : ajkal1
বৃহস্পতিবার, ২৩ জুলাই ২০২৬, ০৪:৫১ পূর্বাহ্ন

বাউফলে মারা যাওয়া দুই মুক্তিযোদ্ধা করোনায় সংক্রমিত ছিলেন

আজকাল ডেস্ক :
  • আপডেটের সময় : সোমবার, ২২ জুন, ২০২০
  • ৩৫২ সময় দর্শন

আজকাল ডেস্ক।। পটুয়াখালীর বাউফল উপজেলায় জ্বর-কাশিসহ বিভিন্ন উপসর্গ নিয়ে মারা দুই মুক্তিযোদ্ধা করোনাভাইরাসে (কোভিড-১৯) সংক্রমিত ছিলেন। ঢাকা থেকে নমুনা পরীক্ষার প্রতিবেদন আসার পর গত শনিবার রাতে সিভিল সার্জন মোহাম্মদ জাহাঙ্গীর আলম এই তথ্য নিশ্চিত করেছেন।

মারা যাওয়া দুই মুক্তিযোদ্ধার মধ্যে একজনের বয়স ৭৫ বছর এবং অপরজনের বয়স ৬৮ বছর। এ নিয়ে বাউফলে করোনাভাইরাসে সংক্রমিত হয়ে মোট সাতজন মারা গেছেন।

বাউফল উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা আখতারুজ্জামান (ভারপ্রাপ্ত) জানান, ১৮ জুন ভোরে বাউফল শহরের নিজ বাড়িতে জ্বর-কাশি-শ্বাসকষ্ট নিয়ে মারা যান এক মুক্তিযোদ্ধা। অপরজন নিজ বাড়িতে ওই দিন গভীর রাতে একই ধরনের উপসর্গ নিয়ে মারা যান। ওই দিনই তাঁদের নমুনা সংগ্রহ করা হয়েছিল। গতকাল রোববার রাতে নমুনা পরীক্ষার প্রতিবেদন দুজনেরই করোনা ‘পজিটিভ’ এসেছে।

এদিকে পটুয়াখালী শহরের চরপাড়া এলাকায় এক ব্যক্তির শরীরে করোনাভাইরাসের সংক্রমণ শনাক্ত হয়েছে। শনাক্ত হওয়া ব্যক্তির বয়স ৪৮ বছর। এ নিয়ে জেলায় করোনায় সংক্রমিত মানুষের সংখ্যা দাঁড়াল ২৪৪। তাঁদের মধ্যে মারা গেছেন ১৫ জন।

পটুয়াখালীর সিভিল সার্জন মোহাম্মদ জাহাঙ্গীর আলম জানান, করোনাভাইরাসে শনাক্ত ব্যক্তিদের জন্য পটুয়াখালীতে ২৫০ শয্যার হাসপাতালে ৩০ শয্যার করোনা আইসোলেশন ইউনিট প্রস্তুত রয়েছে। করোনায় সংক্রমিত হিসেবে শনাক্ত ব্যক্তিদের সংস্পর্শে আশা ব্যক্তিদের প্রাতিষ্ঠানিক কোয়ারেন্টিনে পাঠানোর ব্যবস্থা হচ্ছে।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর