দেশে করোনায় আরও ১১৫ জনের মৃত্যু দেশে করোনায় আরও ১১৫ জনের মৃত্যু – ajkalbd24.com
  1. admin@ajkalbd24.com : admin : H.M Aslam
  2. akazadjm@gmail.com : A K Azad : A K Azad
  3. ajkalbd24.com@gmail.com : ajkalbd24 : Niaz Mohammad
  4. hafijakhan804@gmail.com : ajkal1 : ajkal1
বুধবার, ২২ জুলাই ২০২৬, ০৯:৩৪ অপরাহ্ন

দেশে করোনায় আরও ১১৫ জনের মৃত্যু

আজকাল ডেস্ক :
  • আপডেটের সময় : বুধবার, ৩০ জুন, ২০২১
  • ২১২ সময় দর্শন
দেশে অতিমারি করোনাভাইরাসে আক্রান্ত হয়ে দেশে গত ২৪ ঘণ্টায় আরও ১১৫ জন মারা গেছেন। এ নিয়ে মোট মৃতের সংখ্যা দাঁড়িয়েছে ১৪ হাজার ৫০৩ জনে। এদিকে গত ২৪ ঘন্টায় নতুন করে করোনা পজিটিভ হয়েছেন আরও ৮ হাজার ৮২২ জন। এতে দেশে মোট করোনা আক্রান্তের সংখ্যা দাঁড়াল ৯ লাখ ১৩ হাজার ২৫৮ জন।
বুধবার (৩০ জুন) বিকেলে স্বাস্থ্য অধিদপ্তরের এক প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে এ তথ্য জানানো হয়েছে। বিজ্ঞপ্তিতে আরও জানানো হয়েছে, গত ২৪ ঘণ্টায় সুস্থ হয়েছেন ৪ হাজার ৫৫০ জন।
এ নিয়ে মোট সুস্থ হয়েছেন ৮ লাখ ১৬ হাজার ২৫০ জন। ২৪ ঘণ্টায় শনাক্তের হার ২৫ দশমিক ১৩ শতাংশ। করোনাভাইরাসে আক্রান্ত ও প্রাণহানির পরিসংখ্যান রাখা ওয়েবসাইট ওয়ার্ল্ডওমিটারের তথ্যানুযায়ী, বুধবার (৩০ জুন) সকাল ৮টা পর্যন্ত পূর্ববর্তী ২৪ ঘণ্টায় বিশ্বে মারা গেছেন আরও ৮ হাজার ৬৬২ জন এবং আক্রান্ত হয়েছেন ৩ লাখ ৯৬ হাজার ৫৬১ জন।
এ নিয়ে বিশ্বে এখন পর্যন্ত মোট করোনায় মৃত্যু হলো ৩৯ লাখ ৫৩ হাজার ৮৪৬ জনের এবং আক্রান্ত হয়েছেন ১৮ কোটি ২৫ লাখ ৮০ হাজার ৩৫৪ জন। এদের মধ্যে সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন ১৬ কোটি ৭১ লাখ ৭৫ হাজার ১১৯ জন।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর