পটুয়াখালীতে বিদ্যুতায়িত হয়ে এক জনের মৃত্যু পটুয়াখালীতে বিদ্যুতায়িত হয়ে এক জনের মৃত্যু – ajkalbd24.com
  1. admin@ajkalbd24.com : admin : H.M Aslam
  2. akazadjm@gmail.com : A K Azad : A K Azad
  3. ajkalbd24.com@gmail.com : ajkalbd24 : Niaz Mohammad
  4. hafijakhan804@gmail.com : ajkal1 : ajkal1
বৃহস্পতিবার, ২৩ জুলাই ২০২৬, ০৪:৫৬ পূর্বাহ্ন

পটুয়াখালীতে বিদ্যুতায়িত হয়ে এক জনের মৃত্যু

আজকাল ডেস্ক :
  • আপডেটের সময় : বৃহস্পতিবার, ১ জুলাই, ২০২১
  • ১৯৭ সময় দর্শন

নিজস্ব প্রতিনিধিঃঃ পটুয়াখালীর বাউফল উপজেলায় ইজি বাইকের ব্যাটারি চার্জ সংযোগ বিচ্ছিন্ন করতে গিয়ে বিদ্যুতায়িত হয়ে রুহুল আমিন (৩৫) নামের এক অটোচালকের মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার সকাল ৯টায় উপজেলা কালাইয়া ইউনিয়নের ৫ নম্বর ওয়ার্ডের গাজীর দোকান এলাকায় এ ঘটনা ঘটে। রুহুল আমিন ওই ওয়ার্ডের সেকান্দার আলী হাওলাদারের ছেলে।

প্রত্যক্ষদর্শী সূত্রে জানা গেছে, প্রতিদিনের মতন চালক রুহুল আমিন তার ইজিবাইকটি চার্জ করা অবস্থা থেকে বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন করতে গেলে বিদ্যুতায়িত হয়। এ সময় স্থানীয়রা তাকে অচেতন অবস্থায় উদ্ধার করে উপজেলা স্বাস্থ্যকমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষনা করেন।

বাউফল উপজেলা স্বাস্থ্যকমপ্লেক্সের চিকিৎসক মো. আক্তারুজ্জামান বলেন, রুহুল আমিনকে যখন স্বাস্থ্যকমপ্লেক্সে নিয়ে আসা হয় তখন সে মৃত ছিল। ধারণা করা হচ্ছে, ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর