হতে পারে ভারী থেকে মাঝারি বৃষ্টি হতে পারে ভারী থেকে মাঝারি বৃষ্টি – ajkalbd24.com
  1. admin@ajkalbd24.com : admin : H.M Aslam
  2. akazadjm@gmail.com : A K Azad : A K Azad
  3. ajkalbd24.com@gmail.com : ajkalbd24 : Niaz Mohammad
  4. hafijakhan804@gmail.com : ajkal1 : ajkal1
বৃহস্পতিবার, ২৩ জুলাই ২০২৬, ০৫:১১ পূর্বাহ্ন

হতে পারে ভারী থেকে মাঝারি বৃষ্টি

আজকাল ডেস্ক :
  • আপডেটের সময় : শুক্রবার, ২ জুলাই, ২০২১
  • ১৮৩ সময় দর্শন

অনলাইন ডেস্কঃঃ আজ শুক্রবার সকাল থেকেই থেমে থেমে বৃষ্টি। কখনো টিপটিপ, কখনো ইলশেগুঁড়ি আবার কখনো মুষলধারে বৃষ্টি চলছে।

আবহাওয়া অধিদপ্তর বলছে, আজ রাজশাহী, ময়মনসিংহ, চট্টগ্রাম, বরিশাল ও সিলেট বিভাগের বেশির ভাগ জায়গায় এবং রংপুর ও খুলনা বিভাগের অনেক জায়গায় অস্থায়ীভাবে দমকা হাওয়াসহ হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টি হতে পারে। সেই সঙ্গে দেশের কোথাও কোথাও মাঝারি ধরনের ভারী থেকে অতি ভারী বৃষ্টি হতে পারে​।

বহাওয়া অধিদপ্তরের সতর্কবার্তায় আরও জানানো হয়েছে, ভারী থেকে অতি ভারী বৃষ্টির প্রভাবে চট্টগ্রাম বিভাগের পাহাড়ি এলাকার কোথাও কোথাও ভূমিধসের সম্ভাবনা রয়েছে।

মৌসুমি বাতাস উত্তর প্রদেশ, বিহার, পশ্চিমবঙ্গ ও বাংলাদেশের উত্তরাঞ্চল হয়ে আসাম পর্যন্ত বিস্তৃত রয়েছে। এর একটি বর্ধিতাংশ উত্তর বঙ্গোপসাগরে অবস্থান করছে। মৌসুমি বাতাস বাংলাদেশের ওপর সক্রিয় এবং উত্তর বঙ্গোপসাগরে মাঝারি অবস্থায় রয়েছে।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর