ঝালকাঠির নলছিটিতে প্রেমিকার নগ্ন ছবি তুলে টাকা দাবি প্রেমিক আটক ঝালকাঠির নলছিটিতে প্রেমিকার নগ্ন ছবি তুলে টাকা দাবি প্রেমিক আটক – ajkalbd24.com
  1. admin@ajkalbd24.com : admin : H.M Aslam
  2. akazadjm@gmail.com : A K Azad : A K Azad
  3. ajkalbd24.com@gmail.com : ajkalbd24 : Niaz Mohammad
  4. hafijakhan804@gmail.com : ajkal1 : ajkal1
শুক্রবার, ২৪ জুলাই ২০২৬, ০১:০৩ পূর্বাহ্ন

ঝালকাঠির নলছিটিতে প্রেমিকার নগ্ন ছবি তুলে টাকা দাবি প্রেমিক আটক

আজকাল ডেস্ক :
  • আপডেটের সময় : শনিবার, ৩ জুলাই, ২০২১
  • ৪২৮ সময় দর্শন

নিজস্ব প্রতিনিধিঃঃ ঝালকাঠির নলছিটিতে ফেইসবুকে পরিচয়ে এক তরুনীর নগ্ন ছবি তুলে টাকা দাবী ও ছবি ইন্টারনেটে ছড়িয়ে দেওয়ার হুমুকির অভিযোগে তরুনীর দায়ের করা মামলায় অভিযুক্ত যুবক ফয়সাল (৩২) কে প্রেপ্তার করেছে পুলিশ। শুক্রবার রাতে ওই যুবককে আটক করে শনিবার দুপুরে ঝালকাঠি আদালতে প্রেরন করা হয়। আটক ফয়সাল নলছিটি উপজেলার মোল্লারহাট ইউনিয়নের কামদেবপুর গ্রামের ফজলু হাওলাদারের ছেলে।

অভিযোগে ও মামলার তদন্ত কর্মকর্তা এস আই মফিজুর রহমান জানান, একই উপজেলার তরুনীর (২৫) সাথে অভিযুক্ত যুবকের ফেইসবুকে পরিচয়ের সুত্র ধরে প্রেমের সম্পর্ক গড়ে তোলে। এক পর্যায়ে দুজনের সম্পর্ক ঘনিষ্ট হয়ে উঠলে ওই তরুনীর সাথে অনৈতিক কার্যকলাপের সুযোগে কৌশলে নগ্ন ছবি তুলে রাখে। এরপর প্রেমিক তরুনীকে নানাভাবে ব্লাকমেইল করতে শুরু করে এবং ওই তরুনীর পরিবারের কাছে মোটা টাকা দাবী করে অন্যথায় ইন্টারনেটে ছবি ছড়িয়ে দেওয়ার হুমকি দেয়।

এ অবস্থায় ভুক্তভোগী ওই তরুনী বাদী হয়ে গত ২ জুলাই শুক্রবার বিকালে নলছিটি থানায় পর্নগ্রাফি আইনে ওই যুবকের বিরুদ্ধে মামলা দায়ের করেন। মামলা দায়েরের পরপরই নলছিটি থানা পুলিশের একটি টিম দ্রুতো অভিযান চালিয়ে কামদেবপুর গ্রাম থেকে আসামী ফয়সাল আহমেদ কে গ্রেপ্তার করে।

এ ব্যাপারে নলছিটি থানার উপ পরিদর্শক মফিজুর রহমান জানান, ফয়সাল আহমেদ একটি মেয়ের নগ্ন ছবি তুলে ওই মেয়ের পরিবারের লোকজনের কাছে টাকা দাবি করতেন। টাকা না দিলে সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে দেয়ার হুমকি দিয়ে আসছিলো এমন অভিযোগ করেন এক তরুনী। এ ঘটনায় ভুক্তভুগী তরুনী নিজেই বাদি হয়ে অভিযুক্ত ফয়সালের বিরুদ্ধে পর্নগ্রাফি আইনে মামলা দায়ের করেন। অভিযুক্তকে গ্রেপ্তার করে আদালতে প্রেরন করা হয়েছে।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর