বরিশালে ব্যক্তিগত গাড়ি ,মানুষের আনাগোনা বেড়েছে বরিশালে ব্যক্তিগত গাড়ি ,মানুষের আনাগোনা বেড়েছে – ajkalbd24.com
  1. admin@ajkalbd24.com : admin : H.M Aslam
  2. akazadjm@gmail.com : A K Azad : A K Azad
  3. ajkalbd24.com@gmail.com : ajkalbd24 : Niaz Mohammad
  4. hafijakhan804@gmail.com : ajkal1 : ajkal1
বৃহস্পতিবার, ২৩ জুলাই ২০২৬, ০৫:২৮ পূর্বাহ্ন

বরিশালে ব্যক্তিগত গাড়ি ,মানুষের আনাগোনা বেড়েছে

আজকাল ডেস্ক :
  • আপডেটের সময় : সোমবার, ৫ জুলাই, ২০২১
  • ২০৪ সময় দর্শন

                                      ফাইল ছবি

তারেকুল ইসলামঃঃ বরিশালে সর্বাত্মক লকডাউনের পঞ্চম দিন চলছে। সড়কে অন্যান্য দিনের তুলনায় আজ ব্যক্তিগত গাড়ির সংখ্যা বেশি চোখে পরার মত। চেকপোস্ট অব্যাহত থাকায় বিভিন্ন স্থানে যানবাহনের দীর্ঘ জট দেখা গেছে। বরিশালের অলিগলিতে দোকানপাটও খোলা দেখা গেছে।সোমবার বরিশাল বিভিন্ন সড়ক ও আশপাশের অলিগলিতে খোঁজ নিয়ে দেখা যায়।

চারদিন বন্ধ থাকার পর আজ চালু হয়েছে ব্যাংক-বীমা ও শেয়াবাজার।মহল্লার দোকান পাট খুলছে স্বাভাবিক দিনের মত,মুদি মনোহরি দোকানির পাশাপাশি খুলতে দেখা গেছে চায়ের দোকান এর সাথে সাথে হোটেল খোলা ছিল চোখে পরার মত, এ কারণে লোকজনের আনাগোনা বেড়েছে। সড়কে ব্যক্তিগত যানও বেড়েছে। প্রয়োজনেই লোকজন গাড়ি নিয়ে বের হয়েছে। কাচা বাজার গুলোতে মানুষের ভির তাদের মাঝে মাস্ক পরার প্রবানাতা খুব কম ছিল,

সড়কে গাড়ি বাড়ার সঙ্গে সঙ্গে আইনশৃংখলা বাহিনীর তৎপরতাও বেড়েছে। বিভিন্ন চেকপোস্টে গাড়ি দাঁড় করিয়ে বের হওয়ার কারণ জানতে চাইছেন।

রুপাতলি বাস স্ট্যান্ড এলাকায় দীর্ঘ যানজট দেখা গেছে। আমতলাড় মোড় সেনাবাহিনী গাড়ি টহলে দেখা যায়। সেখানেও ব্যক্তিগত গাড়িরসহ পণ্যবাহী বিভিন্ন যানবাহনের জট দেখা গেছে। দায়িত্বরত সেনা সদস্যরা প্রতিটি গাড়ি চেক করছেন। যৌক্তিক কারণ ছাড়া বাইরে বের হওয়া যানবাহনগুলোর বিরুদ্ধে মামলাসহ আটক করে রাখতে দেখা গেছে।

আমতলাড় মোড়ের চেকপোস্টে কঠোরভাবে যানবাহন চেক করা হচ্ছে। বিনা কারণে বাইরে বের হলেই মামলাসহ আটক করা হচ্ছে।

একই চিত্র দেখা গেছে নথুল্লাবাদ বাস স্ট্যান্ড। এই সড়কটিতেও বিভিন্ন ট্রাফিক মোড়ে ব্যক্তিগত গাড়িকে ট্রাফিক সিগন্যালে আটকে থাকতে দেখা দেখা গেছে।

প্রায় একই চিত্র দেখা গেছে সদর রোড। চেকপোস্ট বসিয়ে পুলিশ ব্যক্তিগত গাড়িগুলোকে আটকে বাইরে বের হওয়ার কারণ জানতে চাইছেন।

এছাড়া শহরের অন্যান্য সড়কগুলোতেও ব্যক্তিগত গাড়ি ও রিকশার বাড়তি উপস্থিতি দেখা গেছে। বিনা কারণে যারা বের হয়েছেন তাদের আটক করা হচ্ছে।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর