ফুচকাপ্রেমি বিয়েতে পরলেন ফুচকার মালা ফুচকাপ্রেমি বিয়েতে পরলেন ফুচকার মালা – ajkalbd24.com
  1. admin@ajkalbd24.com : admin : H.M Aslam
  2. akazadjm@gmail.com : A K Azad : A K Azad
  3. ajkalbd24.com@gmail.com : ajkalbd24 : Niaz Mohammad
  4. hafijakhan804@gmail.com : ajkal1 : ajkal1
বৃহস্পতিবার, ২৩ জুলাই ২০২৬, ০৭:৩৬ পূর্বাহ্ন

ফুচকাপ্রেমি বিয়েতে পরলেন ফুচকার মালা

আজকাল ডেস্ক :
  • আপডেটের সময় : বৃহস্পতিবার, ৮ জুলাই, ২০২১
  • ১৯৪ সময় দর্শন

ছবিঃ ইন্টারনেট

অনলাইন ডেস্কঃঃ ফুচকার জনপ্রিয়তা নিয়ে তো আর নতুন করে বলার কিছু নেই। ফুচকা এমন এক খাবার যা দেখে জিভে জল আসে অনেকের। তবে ফুচকাপ্রেমী এক তরুণী ফুচকার প্রতি নিজের ভালোবাসা দেখাতে গিয়ে যা করেছেন তা অনেকের কাছে বাড়াবাড়ি মনে হতে পারে।

বিয়ের গহনা হিসেবে ফুচকার মালা-মুকুট বেছে নিয়েছেন তিনি! সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হওয়া ভিডিওতে দেখা গেছে, ভারতের ওই তরুণী বিয়ের দিন ফুচকার তৈরি মালা পরে কনের সাজে বসে আছেন। এমনকি তার সামনেও বিশাল এক থালায় সাজানো আছে ফুচকা।

বিয়ের আনুষ্ঠানিকতা শুরু হওয়ার সময় কনে পক্ষের একজন তার মাথায় পরিয়ে দেয় ফুচকার মুকুট। মুকুট পরে কনের মুখে হাসি ফুটে ওঠে। এদিকে ওই কনের ফুচকা প্রীতির বেশ প্রশংসা করেছেন নেটিজেনরা। একজন মন্তব্য করেছেন, কেন মেয়েরা এতো ফুচকা পছন্দ করে?

আরেকজন মন্তব্য করেছেন, এই ফুচকা স্টাইল বিয়ের ট্রেন্ড হলে ভালোই হয়। অনেকেই আবার তাদের বিয়েতেও ফুচকার গহনার এই ট্রেন্ড চালু করবেন বলে মন্তব্য করেছেন

 

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর