সাধারণ রোগীদের জ্বর সর্দি নিয়ে রোগীদের (শাবাচি)মেডিকেল যেতে মানা সাধারণ রোগীদের জ্বর সর্দি নিয়ে রোগীদের (শাবাচি)মেডিকেল যেতে মানা – ajkalbd24.com
  1. admin@ajkalbd24.com : admin : H.M Aslam
  2. akazadjm@gmail.com : A K Azad : A K Azad
  3. ajkalbd24.com@gmail.com : ajkalbd24 : Niaz Mohammad
  4. hafijakhan804@gmail.com : ajkal1 : ajkal1
বৃহস্পতিবার, ২৩ জুলাই ২০২৬, ০৪:১৩ পূর্বাহ্ন

সাধারণ রোগীদের জ্বর সর্দি নিয়ে রোগীদের (শাবাচি)মেডিকেল যেতে মানা

আজকাল ডেস্ক :
  • আপডেটের সময় : শুক্রবার, ৯ জুলাই, ২০২১
  • ১৮৩ সময় দর্শন

নিজস্ব প্রতিবেদকঃঃ দেশে করোনা সংক্রমণ বৃদ্ধি পাওয়ায় বরিশাল বিভাগের জেলা ও উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স থেকে সাধারণ রোগীদের শের-ই বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে যেতে নিষেধাজ্ঞা জারি করেছে বিভাগীয় স্বাস্থ্য অধিদপ্তর। আজ শুক্রবার সকালে বিষয়টি নিশ্চিত করেছেন বিভাগীয় স্বাস্থ্য পরিচালক বাসুদেব কুমার দাস।

স্বাস্থ্য অধিদপ্তর সূত্র জানায়- করোনা সংক্রমণ বরিশালজুড়ে দিন দিন বেড়েছেই চলছে। যার মধ্যে বরিশাল নগরীতে আক্রান্তের সংখ্যা সব থেকে বেশি। সব দিক বিবেচনায় নিয়ে সাধারণ রোগী যারা রয়েছেন, যেমন সাধারণ জখম, সর্দি বা কাশির রোগী, অর্থাৎ যেসব চিকিৎসা জেলা ও উপজেলা হাসপাতালে সম্ভব, সেসব রোগীর বরিশাল শের-ই বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে আসতে নিষেধাজ্ঞা দেওয়া হয়েছে।

বরিশাল স্বাস্থ্য দপ্তরপ্রধান বাসুদেব কুমার দাস বলেন, এমনিতেই শেবাচিম হাসপাতালের আন্তঃবিভাগের প্রতিদিন দেড় থেকে দুই হাজার রোগী ভর্তি থাকেন। এ ছাড়া বহিঃবিভাগে রোগী সংখ্যা তো এমনিতেই অনেক। এর মধ্যে করোনা সংক্রমণ বৃদ্ধি পাওয়ায় এ রোগীদের সংখ্যা আরও বৃদ্ধি পাওয়ায় চিকিৎসকদের হিমশিম খেতে হয়। যেসব রোগীর চিকিৎসা জেলা বা উপজেলা হাসপাতালে সম্ভব তারাও ভিড় করছেন এ হাসপাতালে। তাই এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

ইতিমধ্যে বিভাগের সব জেলা সিভিল সার্জন, সব জেলা ও উপজেলা হাসপাতাল এবং উপজেলা পরিবার-পরিকল্পনা কর্মকর্তাদের কাছে চিঠি প্রেরণ করা হয়েছে।’

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর