বিসিকের শ্রমিকবাহী বাস নিয়ন্ত্রন হারিয়ে রাস্তার পাশের দোকানে বিসিকের শ্রমিকবাহী বাস নিয়ন্ত্রন হারিয়ে রাস্তার পাশের দোকানে – ajkalbd24.com
  1. admin@ajkalbd24.com : admin : H.M Aslam
  2. akazadjm@gmail.com : A K Azad : A K Azad
  3. ajkalbd24.com@gmail.com : ajkalbd24 : Niaz Mohammad
  4. hafijakhan804@gmail.com : ajkal1 : ajkal1
বৃহস্পতিবার, ২৩ জুলাই ২০২৬, ০৫:১২ পূর্বাহ্ন

বিসিকের শ্রমিকবাহী বাস নিয়ন্ত্রন হারিয়ে রাস্তার পাশের দোকানে

আজকাল ডেস্ক :
  • আপডেটের সময় : শুক্রবার, ৯ জুলাই, ২০২১
  • ২০৫ সময় দর্শন

নিজস্ব প্রতিবেদক, বরিশাল >> বরিশাল শহরের কাউনিয়া এলাকায় শ্রমিকবাহী একটি বাস নিয়ন্ত্রণ হারিয়ে সড়কের পাশে দোকানে ঢুকে পড়ে। এতে শিশুসহ অন্তত ৫ জন আহতের খবর পাওয়া গেছে। শুক্রবার সকালে বরিশাল বিসিক এলাকার এই ঘটনাকে কেন্দ্র করে সড়ক অবরোধ করে বিক্ষোভ করে স্থানীয়রা। পুলিশ এসে বিক্ষোভকারীদের সরিয়ে দিয়ে বাসচালককে আটক করলে পরিবেশ কিছুটা শান্ত হয়।

প্রত্যক্ষদর্শীরা জানায়, জুতা তৈরি কারাখানা ‘ফরচুন’ কোম্পানির একটি শ্রমিকবাহী বাস বিসিক কাউনিয়া রোড হয়ে যাচ্ছিল। বাসটি কিছুটা আগানোর পরে নিয়ন্ত্রণ হারিয়ে সড়কের পাশে একটি দোকানে ঢুকে পড়ে। এবং সেখানে শিশুসহ ৫ জনকে ধাক্কা দেয়। এতে তারা আহতদের মধ্যে গুরুতর এক শিশুকে উদ্ধার করে স্থানীয় হাসপাতালে পাঠানো হয়। এবং ঘটনার প্রতিবাদে এলাকাবাসী বিক্ষোভ শুরু করে। খবর পেয়ে কাউনিয়া থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিবেশ নিয়ন্ত্রণে নেয়।

কাউনিয়া থানা পুলিশের ওসি আজিমুল করিম জানান, এই ঘটনায় চালককে হেফাজতে নেওয়া হয়েছে। এলাকাবাসী বিক্ষোভ করলেও বর্তমানে পরিবেশ শান্ত আছে। ঘটনাস্থলে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে।

ফরচুন কোম্পানির চেয়ারম্যান মিজানুর রহমান জানান, আহত শিশুর চিকিৎসার দায়িত্বভার ফরচুন বহন করছে। হাসপাতালে চিকিৎসাধীন শিশুটির অবস্থা এখন অনেক ভাল। চালক শ্রমিকদের নামিয়ে দিয়ে তেল লোড গেলে নিয়ন্ত্রণ হারিয়ে দুর্ঘটনাটি ঘটে।’

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর