বরিশাল কাশিপুরের বিএনপি নেতা লম্পট মিজানের বিরুদ্ধে ধর্ষণ চেষ্টার অভিযোগ নিয়ে থানায় বাদী ময়না বরিশাল কাশিপুরের বিএনপি নেতা লম্পট মিজানের বিরুদ্ধে ধর্ষণ চেষ্টার অভিযোগ নিয়ে থানায় বাদী ময়না – ajkalbd24.com
  1. admin@ajkalbd24.com : admin : H.M Aslam
  2. akazadjm@gmail.com : A K Azad : A K Azad
  3. ajkalbd24.com@gmail.com : ajkalbd24 : Niaz Mohammad
  4. hafijakhan804@gmail.com : ajkal1 : ajkal1
বৃহস্পতিবার, ২৩ জুলাই ২০২৬, ০৫:১২ পূর্বাহ্ন

বরিশাল কাশিপুরের বিএনপি নেতা লম্পট মিজানের বিরুদ্ধে ধর্ষণ চেষ্টার অভিযোগ নিয়ে থানায় বাদী ময়না

আজকাল ডেস্ক :
  • আপডেটের সময় : মঙ্গলবার, ১৩ জুলাই, ২০২১
  • ২৫২ সময় দর্শন

বরিশাল কাশিপুরের বিএনপি নেতা লম্পট মিজানের বিরুদ্ধে ধর্ষণ চেষ্টার অভিযোগ নিয়ে থানায় বাদী ময়না।

আজকাল বিডি ডেস্ক ।।  বরিশাল নগরীর কাশিপুর এলাকার চৌহুতপুরের একটি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ৫ম শ্রেনীর ছাত্রী (ছদ্মনাম) নুসাইবাকে জোরপূর্বক ধর্ষণ চেষ্টা, যৌন হয়রানি ও খুনের চেষ্টার ঘটনায় স্থানীয় বিএনপির কথিত নেতা মিজানুর রহমান ওরফে বেরা ভাঙা মিজান ওরফে পথিক মিজানের বিরুদ্ধে থানায় মামলা করতে লিখিতভাবে অভিযোগ করেছেন শিশুর মা ময়না বেগম। মিজানুর রহমান ওরফে বেরা ভাঙা মিজান কাশিপুর দিয়াপাড়ার স্থানীয় বাসিন্দা ।মিজান নিজেকে বরিশাল মহানগর বিএনপির সহসভাপতি পরিচয় দেন এবং তিনি বরিশাল জেলা প্রশাসকের কার্যালয়ের অফিস সহকারী বলে জানা গেছে।

প্রতক্ষ্যদর্শী একাধিক প্রতিবেশী বলেন ‘ গতকাল রাত প্রায় আনুমানিক তিনটার পর মিজান ভুক্তভোগীর ঘরে কৌশলে দরজা খুলে উঠে পড়ে। ধর্ষণের চেষ্টা করলে ভুক্তভোগী শিশু চিৎকার দিলে তাকে হাতে থাকা টর্চলাইট দিয়ে মাথায় আঘাত করে এবং খুনের চেষ্টা করতে থাকে।ডাক চিৎকার শুনে শিশুর মা- বাবা শিশুটিকে উদ্ধার করে মিজানকে ধাওয়া করে ধরতে ব্যর্থ হয়। এসময় আমরা সবাই দেখেছি। মিজানের এমন ঘটনা নতুন নয়।মিজান বহুবার ধর্ষণ ও ধর্ষণের চেষ্টা করে মারধরের শিকার হয়েছিল।এবং এটা সবাই জানে। ‘

স্থানীয় একাধিক ভুক্তভোগী নাম প্রকাশে অনিচ্ছুক ব্যক্তি বলেন ‘ মিজান চিন্হিত লম্পট ও সিরিয়াল ধর্ষক। মিজানকে বহুবার ওয়ার্ড কাউন্সিলর, আওয়ামী লীগের, বিএনপির নেতারা হাতেনাতে আটকেছেন, জরিমানা করেছেন। এছাড়াও মিজান ডিসি অফিসের নাজির পরিচয় দিয়ে দিয়াপাড়ার সাধারণ মানুষের বিরুদ্ধে অত্যাচার করে। বাল্য বিয়ে পড়িয়ে ও তা ধরিয়ে দিয়েও টাকা আত্মসাৎ করেছেন তিনি।

ধর্ষণের চেষ্টার অভিযুক্ত ও লম্পট মিজান পলাতক থাকায় বক্তব্য সংগ্রহ সম্ভব হয়নি।

বিস্তারিত আসছে……

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর