বরিশালে করোনা প্রতিরোধে স্যানিটাইজার বুথ উদ্বোধন করলেন বিএমপি কমিশনার মোঃ শাহাবুদ্দিন খান বরিশালে করোনা প্রতিরোধে স্যানিটাইজার বুথ উদ্বোধন করলেন বিএমপি কমিশনার মোঃ শাহাবুদ্দিন খান – ajkalbd24.com
  1. admin@ajkalbd24.com : admin : H.M Aslam
  2. akazadjm@gmail.com : A K Azad : A K Azad
  3. ajkalbd24.com@gmail.com : ajkalbd24 : Niaz Mohammad
  4. hafijakhan804@gmail.com : ajkal1 : ajkal1
বৃহস্পতিবার, ২৩ জুলাই ২০২৬, ০৪:১৩ পূর্বাহ্ন

বরিশালে করোনা প্রতিরোধে স্যানিটাইজার বুথ উদ্বোধন করলেন বিএমপি কমিশনার মোঃ শাহাবুদ্দিন খান

আজকাল ডেস্ক :
  • আপডেটের সময় : শনিবার, ১৭ জুলাই, ২০২১
  • ২৪২ সময় দর্শন

নিজস্ব প্রতিবেদকঃঃকরোনা ভাইরাস সংক্রমন রোধে বরিশালে করোনা প্রতিরোধ বুথ উদ্বোধন করলেন বরিশাল মেট্রোপলিটন পুলিশ (বিএমপি)’র কমিশনার মোঃ শাহাবুদ্দিন খান।আজ শনিবার (১৭ জুলাই) বেলা ১১ টায় বরিশাল নগরীর কাকলীর মোড় পুলিশ বক্সের সামনে মানবতার আহবানে বরিশাল জিলা স্কুলের সকল ব্যাচের শিক্ষার্থীদের উদ্যোগে বিএমপি পুলিশের তত্বাবধায়নে এ করোনা প্রতিরোধ বক্স উদ্বোধন করা হয়।

এ সময় বিএমপি কমিশনার মোঃ শাহাবুদ্দিন খান বলেন, মাস্ক পরার অভ্যাস, করোনা মুক্ত বাংলাদেশ। মহামারি করোনা ভাইরাস সংক্রমন রোধে স্বাস্ব্যবিধি মেনে মাস্ক পরার বিকল্প নেই। জনগনকে স্বাস্ব্যবিধি মেনে চলতে পুলিশের পক্ষ থেকে জনসচেতনতামূলক প্রচার প্রচারনা চলমান আছে, ভবিষ্যতেও এ ধরনের প্রচার প্রচারনা চলমান থাকবে। তারই ধারাবাহিকতায় নগরীর ব্যস্ততম সড়ক সদর রোডের কাকলীর মোড়ে করোনা প্রতিরোধ বক্স চালু করা হয়েছে। এখানে জনসাধারনের জন্য হ্যান্ড স্যানিটাইজার ও মাস্ক দেয়া থাকবে। এটা সকলের জন্য উন্মুক্ত থাকবে। যে কেউ এখান থেকে হ্যান্ড স্যানিটাইজার ব্যাবহার ও মাস্ক নিতে পারবেন।

এ সময় আরও উপস্থিত ছিলেন, বরিশাল মেট্রোপলিটন পুলিশের ষ্টাফ অফিসার ও এয়ারপোর্ট থানার সহকারী পুলিশ কমিশনার মোঃ মাসুদ রানা, বরিশাল কোতয়ালী মডেল থানার সহকারী কমিশনার শারমিন সুলতানা রাখী, ট্রাফিক পুলিশের টিআই আঃ রহিম, জিলা স্কুলের সকল ব্যাচের শিক্ষার্থীদের সমন্বয়কারী দীপু হাফিজুর রহমান সহ বিএমপি পুলিশের অন্যান্য সদস্যবৃন্দ।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর