বরিশালে লঞ্চে ছিলনা তিল ঠাই,সাস্থবিধি মানার বালাইও নেই বরিশালে লঞ্চে ছিলনা তিল ঠাই,সাস্থবিধি মানার বালাইও নেই – ajkalbd24.com
  1. admin@ajkalbd24.com : admin : H.M Aslam
  2. akazadjm@gmail.com : A K Azad : A K Azad
  3. ajkalbd24.com@gmail.com : ajkalbd24 : Niaz Mohammad
  4. hafijakhan804@gmail.com : ajkal1 : ajkal1
বৃহস্পতিবার, ২৩ জুলাই ২০২৬, ০৪:১১ পূর্বাহ্ন

বরিশালে লঞ্চে ছিলনা তিল ঠাই,সাস্থবিধি মানার বালাইও নেই

আজকাল ডেস্ক :
  • আপডেটের সময় : বৃহস্পতিবার, ২২ জুলাই, ২০২১
  • ১৯১ সময় দর্শন

নিজস্ব প্রতিবেদকঃঃ বরিশাল নদীবন্দর থেকে আজ বৃহস্পতিবার (২২ জুলাই) রাজধানীর  উদ্দেশে ছেড়ে গেছে ১১টি লঞ্চ। এসব লঞ্চের কোথাও তিল ধারণের ঠাঁই নেই। আগামীকাল শুক্রবার সকাল থেকে শুরু হবে সারা দেশে কোঠোর লকডাউন শুরু হওয়ার আগেই ঢাকা ফিরতে এসব লঞ্চে রওনা হয়েছেন বরিশাল থেকে হাজারো মানুষ।

বৃহস্পতিবার দুপুর থেকে বরিশাল নদীবন্দরে গিয়ে দেখা যায়, সর্বত্র মানুষের ভিড়। অনেকে লঞ্চে জায়গা না পেয়ে ঘাটে অপেক্ষা করছে পরবর্তী লঞ্চের জন্য।বরিশাল নদীবন্দরের কর্মকর্তা মো. মোস্তাফিজুর রহমান জানান, অন্তত ১১টি লঞ্চ রাজধানী ঢাকার উদ্দেশে ছেড়ে গেছে।তিনি বলেন, ‘আমরা মাস্ক আছে কিনা এই বিষয়টি নিশ্চিত করার চেষ্টা করছি। তবে, সামাজিক দূরত্ব নিশ্চিত করা সম্ভব হচ্ছে না।’

তিনি বলেন, ‘আমাদের লঞ্চে জায়গা প্রচুর। অনেক বড় লঞ্চ থাকায় যাত্রী বেশি থাকলেও, সমস্যা হবে না।’লঞ্চ পরিদর্শন করে দেখা যায়, লঞ্চগুলোতে সামাজিক দূরত্ব মানার কোন বালাই নেই। যে যেভাবে পারে লঞ্চে জায়গা নেওয়ার প্রাণান্ত চেষ্টা করে যাচ্ছে। কেউ কেউ লঞ্চের ছাদে আশ্রয় নিয়েছে।’

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর