পদ্মা সেতুর পিলারে ধাক্কা,মাস্টারকে আটক করেছে পুলিশ পদ্মা সেতুর পিলারে ধাক্কা,মাস্টারকে আটক করেছে পুলিশ – ajkalbd24.com
  1. admin@ajkalbd24.com : admin : H.M Aslam
  2. akazadjm@gmail.com : A K Azad : A K Azad
  3. ajkalbd24.com@gmail.com : ajkalbd24 : Niaz Mohammad
  4. hafijakhan804@gmail.com : ajkal1 : ajkal1
বৃহস্পতিবার, ২৩ জুলাই ২০২৬, ০৫:০৮ পূর্বাহ্ন

পদ্মা সেতুর পিলারে ধাক্কা,মাস্টারকে আটক করেছে পুলিশ

আজকাল ডেস্ক :
  • আপডেটের সময় : শনিবার, ২৪ জুলাই, ২০২১
  • ২০২ সময় দর্শন

পদ্মা সেতুর পিলারে ধাক্কা দেয়ার ঘটনায় মাদারীপুরের বাংলাবাজার ও মুন্সিগঞ্জের শিমুলিয়া নৌপথে চলাচলরত রো রো ফেরি শাহ জালালের মাস্টার অফিসার আবদুর রহমানকে আটক করেছে পুলিশ।শনিবার সকালে বাংলাবাজার ঘাট এলাকা থেকে তাঁকে আটক করে শিবচর থানার পুলিশ।শিবচর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মিরাজ হোসেন বিষয়টি নিশ্চিত করেছেন।

পুলিশ ও ঘাট সূত্র জানায়, গতকাল শুক্রবার সকাল সোয়া ৯টার দিকে মাদারীপুরের বাংলাবাজার ঘাট থেকে শিমুলিয়া যাওয়ার পথে রো রো ফেরি শাহ জালাল পদ্মা সেতুর ১৭ নম্বর পিলারে সজোরে ধাক্কা দেয়। এতে ফেরিতে থাকা ৩৩টি যান একটি আরেকটির ওপর ধাক্কা দেয়। আহত হন ৩৫ জনের বেশি যাত্রী।

ওসি বলেন, থানায় জিডি হওয়ার পর আমরা বিষয়টি নিয়ে তদন্ত করছি। আর এই তদন্তের স্বার্থেই আমরা রো রো ফেরি শাহ জালালের ইনচার্জ ইনল্যান্ড মাস্টার অফিসার আবদুর রহমানকে প্রাথমিক জিজ্ঞাসাবাদের জন্য আটক করেছি। বর্তমানে তিনি আমাদের হেফাজতে আছেন। থানায় তাঁর জিজ্ঞাসাবাদ চলছে।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর