বরিশাল ৫ ফার্মেসিকে একলাখ টাকা জরিমানা বরিশাল ৫ ফার্মেসিকে একলাখ টাকা জরিমানা – ajkalbd24.com
  1. admin@ajkalbd24.com : admin : H.M Aslam
  2. akazadjm@gmail.com : A K Azad : A K Azad
  3. ajkalbd24.com@gmail.com : ajkalbd24 : Niaz Mohammad
  4. hafijakhan804@gmail.com : ajkal1 : ajkal1
বুধবার, ২২ জুলাই ২০২৬, ০২:১৫ অপরাহ্ন

বরিশাল ৫ ফার্মেসিকে একলাখ টাকা জরিমানা

আজকাল ডেস্ক :
  • আপডেটের সময় : সোমবার, ২৬ জুলাই, ২০২১
  • ১৮০ সময় দর্শন

নিজস্ব প্রতিবেদকঃঃ বরিশাল নগরীতে মেয়াদোত্তীর্ণ ও অননুমোদিত ওষুধ বিক্রির দায়ে ৫ ফার্মেসিকে এক লাখ টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত। আজ সোমবার (২৬ জুলাই) অপরাহ্নে বরিশাল শের-ই বাংলা মেডিকেল কলেজ (শেবাচিম) হাসপাতাল এলাকায় অভিযান চালানো হয়।বরিশাল জেলা প্রশাসনের সহকারী কমিশনার সুব্রত বিশ্বাস এই তথ্য নিশ্চিত করেন।

প্রশাসনের সূত্র জানায়- অভিযানে বরগুনা মেডিকেল হলকে ২০ হাজার, পলি মেডিকেলকে ১০ হাজার, জাহানারা মেডিকেল হলকে ৩০ হাজার, মহসিন মেডিকেল হলকে ৩০ হাজার এবং রূপালী মেডিকেল হলকে ১০ হাজার টাকা জরিমানা করা হয়।এসব ফার্মেসি মেয়াদোত্তীর্ণ ও অননুমোদিত ওষুধের পাশাপাশি ফিজিশিয়ান স্যাম্পলও বিক্রি করছিলেন।অর্থদণ্ডের এক লাখ টাকা ৫ ফার্মেসি থেকে তাৎক্ষণিক আদায় করা হয়েছে। অভিযানে সহযোগিতা করেন বরিশালের ঔষধ তত্ত্বাবধায়ক অদিতি স্বর্ণা।

অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট গৌতম বাড়ৈর উপস্থিতিতে নির্বাহী ম্যাজিস্ট্রেট মারুফ দস্তগীর, মহিউদ্দিন আল হেলাল ও আতাউর রাব্বির নেতৃত্বে অভিযান পরিচালনা হয়।এ সময় আইনশৃঙ্খলা রক্ষা ও গণসচেতনতা কার্যক্রমে অংশ নেয় বিজিবি ও বরিশাল মহানগর পুলিশ।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর