বরিশালে ভাইকে পিটিয়ে হাত ভাঙলেন ওয়ার্ড আওয়ামী লীগ নেতা বরিশালে ভাইকে পিটিয়ে হাত ভাঙলেন ওয়ার্ড আওয়ামী লীগ নেতা – ajkalbd24.com
  1. admin@ajkalbd24.com : admin : H.M Aslam
  2. akazadjm@gmail.com : A K Azad : A K Azad
  3. ajkalbd24.com@gmail.com : ajkalbd24 : Niaz Mohammad
  4. hafijakhan804@gmail.com : ajkal1 : ajkal1
বৃহস্পতিবার, ২৩ জুলাই ২০২৬, ০৩:৫৯ পূর্বাহ্ন

বরিশালে ভাইকে পিটিয়ে হাত ভাঙলেন ওয়ার্ড আওয়ামী লীগ নেতা

আজকাল ডেস্ক :
  • আপডেটের সময় : বৃহস্পতিবার, ৫ আগস্ট, ২০২১
  • ২৩৭ সময় দর্শন

বরিশাল নগরীতে ফুফাতো ভাইকে পিটিয়ে হাত ভেঙে দেওয়ার অভিযোগ উঠেছে ওয়ার্ড আওয়ামী লীগের সাবেক সাংগঠনিক সম্পাদকের বিরুদ্ধে। নির্যাতনের প্রতিকার চেয়ে সংবাদ সম্মেলন করেছেন আহত ফুফাতো ভাই। বুধবার বেলা ১টার দিকে বরিশাল রিপোর্টার্স ইউনিটির সম্মেলন কক্ষে এ সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়।

ভুক্তভোগী সিটি কর্পোরেশনের ২১ নম্বর ওয়ার্ডের মুসলিম গোরস্থান রোডের পণ্ডিতবাড়ির বাসিন্দা শাহারিয়া মো. সালাউদ্দিন দাবি করেন ওয়ার্ড আওয়ামী লীগের সাবেক সাংগঠনিক সম্পাদক মামাতো ভাই শাহারিয়া সাচিব রাজিব ওরফে পণ্ডিত রাজিব দীর্ঘ ১৮ বছর ধরে তাদের পুরো পরিবারকে বিভিন্নভাবে নির্যাতন করে আসছেন। মূলত তিনি একজন মাদক ব্যবসায়ী ও মাদকসেবী। এর আগে ফেনসিডিলসহ বেশ কয়েকবার আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর হাতে গ্রেপ্তার হয়েছেন।

শাহারিয়া রাজিব আমাদের বাড়ি নির্মাণে বাধা দিয়েছে, মিস্ত্রিকে মারধর করেছে। তাকে চাঁদা না দিলে এলাকায় কেউ নতুন ভবন নির্মাণ করতে পারেন না।

সর্বশেষ গত সোমবার তিনি বালু বহনকারী ট্রাক ঢুকিয়ে আমাদের বাসার পয়ঃনিষ্কাশনের ড্রেন ভেঙে ফেলে। এ বিষয়ে পরদিন তার কাছে জানতে চাইলে অকথ্য ভাষায় আমাদের পুরো পরিবারকে গালিগালাজ করে। এমনকি সে জিআই পাইপ দিয়ে পিটিয়ে আমার হাত ভেঙে দেয়। বর্তমানে আমরা পুরো পরিবার নিরাপত্তাহীনতায় আছি। এ ঘটনায় থানায় অভিযোগ দেওয়া হয়েছে।

সংবাদ সম্মেলনে মো. সালাউদ্দিনের স্ত্রী শিরিন সুলতানা হ্যাপি বলেন, তার নির্যাতনে আমরা অতিষ্ঠ। রাজনৈতিকভাবে একটি প্রভাবশালী মহলের ছত্রছায়ায় থেকে আমাদের ওপর বিভিন্নভাবে জুলুম নির্যাতন চালিয়ে আসছে।

তবে পুরো ঘটনা সাজানো দাবি করে শাহরিয়ার সাচিব রাজিব বলেন, বালুর ট্রাক গলিতে ঢুকাতে গিয়ে তার বাসার ড্রেনের ১০ ইঞ্চি পরিমাণ ক্ষতিগ্রস্ত হয়েছে। এতে তিনি, তার স্ত্রী আমাদের অকথ্য ভাষায় গালিগালাজ করেছেন। সালাউদ্দিন আমার পায়ে ইটের আদুলি ছুড়ে মেরে আহত করেছেন। এতে আমার মাথায় রাগ উঠে গেলে একটি প্লাস্টিকের পাইপ দিয়ে তাকে পিটিয়েছি। তবে তার হাত ভাঙেনি।

স্থানীয় সোহাগ নামের এক ডাক্তারকে ম্যানেজ করে একটি হাত ভাঙার সার্টিফিকেট বের করে বিভিন্নজনের কাছে দেখিয়ে বেড়াচ্ছে। সে আমার ফুফাতো ভাই। তার সঙ্গে পারিবারিকভাবে মনোমালিন্য আছে। সে যে আধুলি মেরে আমাকে আহত করেছে- এ নিয়ে থানায় ডায়েরি করেছি।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর