পটুয়াখালীর সেই হাতের কব্জি কাটা ছাত্রলীগ নেতার মৃত্যু পটুয়াখালীর সেই হাতের কব্জি কাটা ছাত্রলীগ নেতার মৃত্যু – ajkalbd24.com
  1. admin@ajkalbd24.com : admin : H.M Aslam
  2. akazadjm@gmail.com : A K Azad : A K Azad
  3. ajkalbd24.com@gmail.com : ajkalbd24 : Niaz Mohammad
  4. hafijakhan804@gmail.com : ajkal1 : ajkal1
বৃহস্পতিবার, ২৩ জুলাই ২০২৬, ০৪:১৩ পূর্বাহ্ন

পটুয়াখালীর সেই হাতের কব্জি কাটা ছাত্রলীগ নেতার মৃত্যু

আজকাল ডেস্ক :
  • আপডেটের সময় : শনিবার, ৭ আগস্ট, ২০২১
  • ২২৭ সময় দর্শন

নিজস্ব প্রতিনিধিঃঃ পটুয়াখালীর কলাপাড়ায় হাতের কব্জি কেটে বিচ্ছিন্ন করে দেওয়াসহ শরীরের বিভিন্ন অঙ্গে বেধড়ক কুপিয়ে জখম করা মিঠাগঞ্জ ইউনিয়ন ছাত্রলীগের যুগ্ম সাধারণ সম্পাদক রাকিবুল ইসলাম (২২) আজ শনিবার বেলা ১১টায় মারা গেছেন। রাজধানীর ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে মৃত্যুর সঙ্গে পাঞ্জা লড়ে তিনি অবশেষে হেরে গেলেন। গত ২৮ জুলাই রাত ৯টার দিকে তেগাছিয়া বাজারের দক্ষিণ দিকে সুইচ সংলগ্ন সড়কে আটকে বেধড়ক কুপিয়ে রাকিবুলের ডান হাতের কব্জি বরাবর কেটে বিচ্ছিন্ন করে দেয়া হয়। মাথাসহ শরীরের বিভিন্ন অঙ্গে বেধড়ক কুপিয়ে রাস্তায় ফেলে রাখা হয়।

এ ঘটনায় ১৭ জনের নামে মামলা হয়েছে। আরও ৭/৮ জনকে অজ্ঞাতনামা আসামি করা হয়েছে। রাকিবুল ইসলামের মা রাহিমা বেগম ২৯ জুলাই রাতে কলাপাড়া থানায় মামলা করেছেন। পুলিশ ইতোমধ্যে এজাহারভুক্ত আসামি নোমান হাওলাদার, খলিল হাওলাদার, নয়ন বয়াতী ও রুবেল সিকদারকে গ্রেপ্তার করেছে। উদ্ধার করা হয়েছে দেশীয় অস্ত্র।

এই মামলায় ছাত্রলীগের মিঠাগঞ্জ ইউনিয়নের বহিষ্কৃত সভাপতি তরিকুল ইসলামকে প্রধান আসামি করা হয়েছে। এ ঘটনায় গ্রেফতারকৃত রুবেলকে মাস্টার মাইন্ড হিসেবে আখ্যায়িত করছেন মানুষ।

স্থানীয়রা জানায়, রায়হান ও তাঁর ছোট ভাই তরিকুলের নেতৃত্বে একটি সন্ত্রাসী বাহিনী রয়েছে। এরা মিঠাগঞ্জ ইউনিয়নের তেগাছিয়া বাজার, আজিমদ্দিন, মেলাপাড়া, সাফাখালীতে ত্রাস করে আসছে। প্রকাশ্যে দেশীয় অস্ত্রশস্ত্র নিয়ে এরা মহড়া দেয়। সালিশ, সরকারি খাল দখল, মাছের ঘের দখল করাই হলো এ বাহিনীর কাজ।

কলাপাড়া থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) খন্দকার মোস্তাফিজুর রহমান জানান, ইতোমধ্যে চার জনকে গ্রেফতার করেছেন। বাকি আসামি গ্রেফতারের চেষ্টা চলছে।’

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর