করোনায় দেশে ২৪১ জনের মৃত্যু, শনাক্ত ১০ হাজার করোনায় দেশে ২৪১ জনের মৃত্যু, শনাক্ত ১০ হাজার – ajkalbd24.com
  1. admin@ajkalbd24.com : admin : H.M Aslam
  2. akazadjm@gmail.com : A K Azad : A K Azad
  3. ajkalbd24.com@gmail.com : ajkalbd24 : Niaz Mohammad
  4. hafijakhan804@gmail.com : ajkal1 : ajkal1
বৃহস্পতিবার, ২৩ জুলাই ২০২৬, ০৪:১০ পূর্বাহ্ন

করোনায় দেশে ২৪১ জনের মৃত্যু, শনাক্ত ১০ হাজার

আজকাল ডেস্ক :
  • আপডেটের সময় : রবিবার, ৮ আগস্ট, ২০২১
  • ২০৫ সময় দর্শন

অতিমারি করোনাভাইরাসে আক্রান্ত হয়ে দেশে গত ২৪ ঘণ্টায় আরও ২৪১ জন মারা গেছেন। এ নিয়ে এখন পর্যন্ত দেশে মোট মৃতের সংখ্যা দাঁড়িয়েছে ২২ হাজার ৬৫২ জন।

এছাড়া গত ২৪ ঘণ্টায় ৪২ হাজার ৩ জনের নমুনা পরীক্ষায় নতুন করে করোনা শনাক্ত হয়েছে আরও ১০ হাজার ২২৯ জনের দেহে। এ নিয়ে দেশে মোট করোনা আক্রান্তের সংখ্যা দাঁড়াল ১৩ লাখ ৫৩ হাজার ৬৯৫ জনে। শনাক্তের হার ২৪ দশমিক ৫২ শতাংশ।রোববার (৮ আগস্ট) বিকেলে স্বাস্থ্য অধিদপ্তরের এক প্রেস বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে আরও জানানো হয়, গত ২৪ ঘণ্টায় সুস্থ হয়েছেন ১৬ হাজার ৬২৭ জন। এ নিয়ে মোট সুস্থ হয়েছেন ১২ লাখ ৫ হাজার ৪৪৭ জন।

এর আগে শনিবার (৭ আগস্ট) করোনাভাইরাসে আক্রান্ত হয়ে ২৬১ জনের মৃত্যু হয়। এছাড়া করোনা শনাক্ত হয় ৮ হাজার ১৩৬  জন।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর