বরিশালে গত ২৪ ঘন্টায় করোনায় ২১ জনের মৃত্যু বরিশালে গত ২৪ ঘন্টায় করোনায় ২১ জনের মৃত্যু – ajkalbd24.com
  1. admin@ajkalbd24.com : admin : H.M Aslam
  2. akazadjm@gmail.com : A K Azad : A K Azad
  3. ajkalbd24.com@gmail.com : ajkalbd24 : Niaz Mohammad
  4. hafijakhan804@gmail.com : ajkal1 : ajkal1
বৃহস্পতিবার, ২৩ জুলাই ২০২৬, ০৫:১০ পূর্বাহ্ন

বরিশালে গত ২৪ ঘন্টায় করোনায় ২১ জনের মৃত্যু

আজকাল ডেস্ক :
  • আপডেটের সময় : সোমবার, ৯ আগস্ট, ২০২১
  • ২২৪ সময় দর্শন

নিজস্ব প্রতিনিধিঃঃ বরিশাল বিভাগে একদিনে করোনা আক্রান্ত হয়ে ও উপসর্গ নিয়ে ২১ জনের মৃত্যু হয়েছে। তাদের মধ্যে করোনায় ৬ জন এবং উপসর্গ নিয়ে মারা যান ১৫ জন। একই সময়ে নতুন করে ৩৮৮ জনের শরীরে করোনা শনাক্ত হয়েছে। আজ সোমবার (৯ আগস্ট) সকালে বরিশাল বিভাগীয় স্বাস্থ্য অধিদপ্তর ও শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতাল থেকে পাঠানো প্রতিবেদনে এসব তথ্য জানানো হয়।

বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালের পরিচালক ডা. সাইফুল ইসলাম বরিশালটাইমসকে জানান, গত ২৪ ঘণ্টায় হাসপাতালের করোনা ইউনিটে উপসর্গ নিয়ে ১৫ জন মারা গেছেন। হাসপাতালে বর্তমানে করোনায় আক্রান্ত এবং উপসর্গ নিয়ে ২২৭ জন চিকিৎসাধীন রয়েছেন।

স্বাস্থ্য অধিদপ্তরের বরিশালে বিভাগীয় পরিচালক ডা. বাসুদবে কুমার দাস বরিশালটাইমসকে জানান, ২৪ ঘণ্টায় বিভাগের ছয় জেলায় এক হাজার ৫৬৭টি নমুনা পরীক্ষায় ৩৮৮ জনের করোনা শনাক্ত হয়েছে। এর মধ্যে শনাক্তের সংখ্যা সবচেয়ে বেশি ভোলায়, ১৩৭ জন। এ ছাড়া বরগুনায় ৩২ জন, পিরোজপুরে ৩১ জন, বরিশালে ৮৩ জন, পটুয়াখালীতে ৮৯ জন এবং ঝালকাঠিতে ১৬ জনের করোনা শনাক্ত হয়েছে।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর