বরিশালে প্রাক্তন ব্যাংক কর্মকর্তার লাশ উদ্ধার বরিশালে প্রাক্তন ব্যাংক কর্মকর্তার লাশ উদ্ধার – ajkalbd24.com
  1. admin@ajkalbd24.com : admin : H.M Aslam
  2. akazadjm@gmail.com : A K Azad : A K Azad
  3. ajkalbd24.com@gmail.com : ajkalbd24 : Niaz Mohammad
  4. hafijakhan804@gmail.com : ajkal1 : ajkal1
বৃহস্পতিবার, ২৩ জুলাই ২০২৬, ০৫:১২ পূর্বাহ্ন

বরিশালে প্রাক্তন ব্যাংক কর্মকর্তার লাশ উদ্ধার

আজকাল ডেস্ক :
  • আপডেটের সময় : বৃহস্পতিবার, ১২ আগস্ট, ২০২১
  • ২৪১ সময় দর্শন

নিজস্ব প্রতিনিধিঃঃ বরিশালে হাত-পা বাঁধা অবস্থায় প্রাক্তন ব্যাংক কর্মকর্তার লাশ উদ্ধার করেছে এয়ারপোর্ট থানা পুলিশ। বৃহস্পতিবার (১২ আগস্ট) সকালে সিটি কর্পোরেশনের ৩০ নম্বর ওয়ার্ড এলাকায় অবস্থিত তার নিজ বাড়ি থেকে মরদেহটি উদ্ধার করা হয়।

নিহত অধ্যাপক (অবসরপ্রাপ্ত) ডা. মো. মঞ্জুর মোর্শেদ (৭০) কাশিপুর এলাকার নব বায়ো-হোমিও চিকিৎসালয়ের স্বত্বাধিকারী। এছাড়াও তিনি অগ্রণী ব্যাংকের সাবেক সিনিয়র প্রিন্সিপাল অফিসার। তার ছেলে জগলুল মোরশেদ প্রিন্স নগরের ২৮ নম্বর ওয়ার্ড আওয়ামী লীগের সাধারণ সম্পাদক।

নিহতের স্বজনরা জানান, ডা. মো. মঞ্জুর মোর্শেদ বুধবার (১১ আগস্ট) রাতে বাসায় একা ছিলেন। বৃহস্পতিবার সকালে তাকে ডাকাডাকি করলেও কোনো সাড়াশব্দ পাওয়া যায়নি। পরে বাসার পেছনের জানালার একটি গ্রিল ভাঙা দেখতে পেয়ে থানা পুলিশকে খবর দেওয়া হয়।
খবর পেয়ে বিমানবন্দর থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে হাত-পা বাঁধা অবস্থায় তাকে দেখতে পান। পাশাপাশি তার নাকে ও চোখে আঘাতের চিহ্ন রয়েছে। রাতে কোন একসময় দুর্বৃত্তরা ঘরে ঢুকে তাকে হত্যা করেছে।

বিমানবন্দর থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কমলেশ হালদার বলেন, ‘খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে নিহতের মরদেহের হাত-পা রশি দিয়ে বাঁধা অবস্থায় উদ্ধার করা হয়। এসময় নিহতের নাক-মুখে রক্তাক্ত জখমের চিহ্ন দেখা গেছে।’

‘প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে- এটি একটি হত্যাকাণ্ড। মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানোর প্রস্তুতি চলছে।’ এ ঘটনায় মামলা করা হবে।’

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর