আগৈলঝাড়ায় ১৫০পিস ইয়াবাসহ জাকির ফকিরসহ গ্রেফতার ২ আগৈলঝাড়ায় ১৫০পিস ইয়াবাসহ জাকির ফকিরসহ গ্রেফতার ২ – ajkalbd24.com
  1. admin@ajkalbd24.com : admin : H.M Aslam
  2. akazadjm@gmail.com : A K Azad : A K Azad
  3. ajkalbd24.com@gmail.com : ajkalbd24 : Niaz Mohammad
  4. hafijakhan804@gmail.com : ajkal1 : ajkal1
বুধবার, ২২ জুলাই ২০২৬, ০৬:৩৭ অপরাহ্ন

আগৈলঝাড়ায় ১৫০পিস ইয়াবাসহ জাকির ফকিরসহ গ্রেফতার ২

আজকাল ডেস্ক :
  • আপডেটের সময় : শনিবার, ১৪ আগস্ট, ২০২১
  • ২০৪ সময় দর্শন

নিজস্ব প্রতিনিধিঃঃবরিশালের আগৈলঝাড়ায় ইয়াবাসহ তালিকাভুক্ত মাদক ব্যবসায়ী ফুল্লশ্রী গ্রামের জাকির ফকিরসহ দুই জন ১৫০পিস ইয়াবা ও গাঁজাসহ গ্রেফতার করেছে মাদক নিয়ন্ত্রণ অধিদপ্তর।
আগৈলঝাড়া থানার অফিসার ইন চার্জ মো. গোলাম ছরোয়ার জানান, মঙ্গলবার বরিশাল মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের অভিযানে উপজেলার বাকাল ইউনিয়নের ফুল্লশ্রী গ্রামের মৃত রফিজ উদ্দিন ফকিরের ছেলে তালিকাভুক্ত মাদক ব্যবসায়ী, অর্ধডজন মাদক মামলার আসামী জাকির ফকিরকে (৪৫) ১৪০ পিস ইয়াবাসহ তার নিজ বাড়ি থেকে গ্রেফতার করেছে।

এঘটনায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের এসআই খোন্দকার জাফর আহম্মেদ মঙ্গলবার গ্রেফতারকৃত জাকিরকে থানায় সোপর্দ করে বাদী হয়ে মামলা দায়ের করেছেন।

একই দিন বরিশাল মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের অপর এক অভিযানে উপজেলার রত্নপুর ইউনিয়নের মোল্লাপাড়া গ্রামের সিদ্ধেশ^র মালাকারের ছেলে মাদক ব্যবসায়ী সুনীল মালাকারকে (৪৫) ১০পিস ইয়াবা ও ১শ গ্রাম গাঁজাসহ গ্রেফতার করে।

এ ঘটনায় বরিশাল মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের ভারপ্রাপ্ত পরিদর্শক সিদ্দিকুর রহমান বাদী হয়ে পৃথক একটি মামলা দায়ের করেন, নং-৫(১০.৮.২১)।গ্রেফতারকৃত জাকির ফকির ও সুনীল মালাকারকে আদালতে প্রেরণ করা হয়েছে।’

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর