বরিশাল নগরীর ১৫নং ওয়ার্ডে ২য় ধাপে ৩’শ পরিবারকে রেশন কার্ডের চাল বিতারন বরিশাল নগরীর ১৫নং ওয়ার্ডে ২য় ধাপে ৩’শ পরিবারকে রেশন কার্ডের চাল বিতারন – ajkalbd24.com
  1. admin@ajkalbd24.com : admin : H.M Aslam
  2. akazadjm@gmail.com : A K Azad : A K Azad
  3. ajkalbd24.com@gmail.com : ajkalbd24 : Niaz Mohammad
  4. hafijakhan804@gmail.com : ajkal1 : ajkal1
বৃহস্পতিবার, ২৩ জুলাই ২০২৬, ০২:৩৭ পূর্বাহ্ন

বরিশাল নগরীর ১৫নং ওয়ার্ডে ২য় ধাপে ৩’শ পরিবারকে রেশন কার্ডের চাল বিতারন

আজকাল ডেস্ক :
  • আপডেটের সময় : মঙ্গলবার, ৩০ জুন, ২০২০
  • ৪৪৭ সময় দর্শন

মোঃ শহিদুল ইসলাম:প্রাণঘাতী করোনার থাবায় বাংলাদেশেও বাড়ছে আক্রান্ত-মৃত্যুর সংখ্যা। যার প্রভাবে হিমশিম খাচ্ছে অস্বচ্ছল মানুষ।মাননীয় প্রধানমন্ত্রীর নির্দেশ আর বিসিসির মেয়র সেরনিয়াবাত সাদিক আব্দুল্লাহ’র তত্ত্বাবধায়নে বরিশাল নগরীতেও চলছে বিশেষ ওএমএস (রেশন কার্ড) ১০টাকা কেজি মুল্যের চাল বিতারনের ব্যবস্থা।আজও ২য় ধাপে নিম্ন ও মধ্যবিত্ত ৩’শ পরিবারের মাঝে এ চাল বিতারন করা হয়েছে। জনপ্রতি দশ টাকা দরে ১০ কেজি করে রেশন কার্ডের চাল পেয়েছেন সুবিধাভুগিরা। নগরীর ১৫ নং ওয়ার্ড নিউ সার্কুলার রোডস্থ হার্ট ফান্ডেশন প্রাঙ্গণে ,সকাল ১০ টা থেকে বিকাল ২টা পর্যন্ত এ কার্যক্রম চলে।সরেজমিনে উপস্থিত থেকে সাবেক ১৫ নং ওয়ার্ড কাউন্সিলর সৈয়দ জাকির হোসেন জেলাল, ওয়ার্ড আওয়ামীলীগের সভাপতি শেখ রিয়াজ উদ্দিন কবির,সাধারন সম্পাদক সাইদুর রহমান সোহেল তারা মেয়র মহোদয়ের নির্দেশনা অনুযায়ী সার্বক্ষণিক রেশন কার্ড বিতারন কার্যক্রম পরিচালনা করেছেন।এছাড়াও ওয়ার্ড আওয়ামীলীগের নেতাকর্মি ও ওয়ার্ড যুবলীগ, ছাত্রলীগ সহ অন্যান্য নেতৃবৃন্দ।সরেজমিনে গেলে দেখা যায়, গরীব,দুস্থ,অসহায়, নিম্ন ও মধ্য বিত্ত পরিবারকে দেওয়া হচ্ছে নতুন ইসু করা রেশন কার্ডের চাল। এমন ক্লান্তিলগ্নে প্রধানমন্ত্রীর দেওয়া রেশন কার্ড পেয়ে অনেকের মুখে আনন্দের ছাপ লক্ষ করা গেছে।তারা প্রধানমন্ত্রী সহ নগরপিতা সেরনিয়াবাত সাদিক আব্দুল্লাহকে ধন্যবাদ জানিয়েছেন।এছাড়াও ১৫নং ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি, সাধারন সম্পাদক তারা সুন্দর এবং সুশৃঙ্খলভাবে বিশেষ ওএমএস(রেশন কার্ড)সুবিধাভোগীদের মাঝে চাল বিতারন করায় সংশ্লিষ্ট সকলকে ধন্যবাদ জানিয়েছেন।উল্লেখ,১৫নং ওয়ার্ডে এর আগেও ৪’শ রেশন কার্ড চলমান রয়েছে।এই ওয়ার্ডে এখন মোট রেশন কার্ডের সুবিধা পাচ্ছে ৭’শ মানুষ।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর