বরিশালের ঘটনায় সুষ্ঠু তদন্তের দাবি মেয়র সাদিক আব্দুল্লার বরিশালের ঘটনায় সুষ্ঠু তদন্তের দাবি মেয়র সাদিক আব্দুল্লার – ajkalbd24.com
  1. admin@ajkalbd24.com : admin : H.M Aslam
  2. akazadjm@gmail.com : A K Azad : A K Azad
  3. ajkalbd24.com@gmail.com : ajkalbd24 : Niaz Mohammad
  4. hafijakhan804@gmail.com : ajkal1 : ajkal1
বৃহস্পতিবার, ২৩ জুলাই ২০২৬, ০৪:১১ পূর্বাহ্ন

বরিশালের ঘটনায় সুষ্ঠু তদন্তের দাবি মেয়র সাদিক আব্দুল্লার

আজকাল ডেস্ক :
  • আপডেটের সময় : শনিবার, ২১ আগস্ট, ২০২১
  • ২২৯ সময় দর্শন

নিজস্ব প্রতিবেদক::বরিশাল মহানগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও বরিশাল সিটি কর্পোরেশনের (বিসিসি) মেয়র সাদিক আবদুল্লাহ বলেছেন, আমি পরিচিত মানুষ। আমার চেহারা সারা বাংলাদেশের মানুষ চেনেন। আমি তো আর পালিয়ে যাব না। আমাকে বললে আমি নিজেই থানায় হাজির হয়ে যাব।আজ শনিবার (২১ আগস্ট) সন্ধ্যায় বরিশাল জেলা ও মহানগর আওয়ামী লীগের ব্যানারে এক সংবাদ সম্মেলনে তিনি এসব কথা বলেন।

মেয়র সাদিক নিজেকে নির্দোষ দাবি করে উপজেলা নির্বাহী কর্মকর্তার (ইউএনও) বাসায় সংঘর্ষের ঘটনার সুষ্ঠু বিচারের দাবি করেছেন।জনসাধার‌ণের দু‌র্ভোগ লাঘ‌বে আন্দোলন বন্ধ ক‌রে প‌রিচ্ছন্নতাকর্মী‌দের কা‌জে ফি‌রে যে‌তে নি‌র্দেশ দিয়েছেন বরিশালের এ সিটি মেয়র সিটি কুর্পোরেশন সকল কর্মকর্তাকে নিজ কাজ যোগদান করার অনুরোধ করেছে যাতে করে সাধারণ জনগনের কোন কস্ট না হয়।  এ সময় মামলার নামে সিটি কর্পোরেশনের কর্মীদের হয়রানি না করার জন্য প্রশাস‌নের প্রতি অনুরোধ জানান তিনি।সংবাদ স‌ম্মেল‌নে মেয়র, সেই রাতের আংশিক নয়, পুরো ভিডিও প্রকাশ করার দাবি জানান।

মেয়র জানান, তিনি ষড়যন্ত্রের শিকার, যা আগে থেকেই তিনি বুঝতে পেরেছিলেন। গত তিন বছরে মন্ত্রণালয় থেকে কোনো প্রজেক্টের বরাদ্দ পাননি বলেও জানান মেয়র। তবে নগর ভবনের নিজস্ব ফান্ডে উন্নয়ন কাজ চালাচ্ছেন বলে দাবি করেছেন।

মেয়র বলেন, তিনি যদি কোনো অন্যায় করেন তাহলে প্রধানমন্ত্রী যে ব্যবস্থা নেবেন তাই মাথা পেতে নেবেন তিনি। সুষ্ঠু তদন্ত চেয়ে সত্য উদঘাটন হবেই বলে আশা করেন।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর