আজ মুক্তি মিলছে না পরীমনির আজ মুক্তি মিলছে না পরীমনির – ajkalbd24.com
  1. admin@ajkalbd24.com : admin : H.M Aslam
  2. akazadjm@gmail.com : A K Azad : A K Azad
  3. ajkalbd24.com@gmail.com : ajkalbd24 : Niaz Mohammad
  4. hafijakhan804@gmail.com : ajkal1 : ajkal1
বৃহস্পতিবার, ২৩ জুলাই ২০২৬, ০৪:৫৭ পূর্বাহ্ন

আজ মুক্তি মিলছে না পরীমনির

আজকাল ডেস্ক :
  • আপডেটের সময় : মঙ্গলবার, ৩১ আগস্ট, ২০২১
  • ২৮৬ সময় দর্শন

আদালত থেকে জামিন পেলেও আজ মঙ্গলবার কারাগার থেকে মুক্তি মিলছে না চিত্রনায়িকা পরীমনির। বিষয়টি নিশ্চিত করেছেন কাশিমপুর মহিলা কেন্দ্রীয় কারাগারের জেলার (ভারপ্রাপ্ত) সৈয়দ শাহ শরীফ।এদিকে পরীমনির জামিনের খবর পেয়ে বিকেল থেকে কারাফটকে উৎসুক মানুষ তাঁকে দেখার জন্য ভিড় করতে শুরু করে।

কাশিমপুর মহিলা কেন্দ্রীয় কারাগারের জেলার (ভারপ্রাপ্ত) সৈয়দ শাহ শরীফ সন্ধ্যা ৭টায় প্রথম আলোকে বলেন, সন্ধ্যা ৬টা পর্যন্ত নায়িকা পরীমনির জামিনের কাগজপত্র কারাগারে এসে পৌঁছায়নি। তাই আজ (মঙ্গলবার) জামিন হলেও কারাগার থেকে তিনি মুক্তি পাচ্ছেন না। তবে কারাগারে তাঁর জামিনের কাগজপত্র পৌঁছালে তা যাচাই-বাছাই শেষে মুক্তি দেওয়া হবে।

মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে করা মামলায় মঙ্গলবার দুপুরে ঢাকার মহানগর দায়রা জজ কে এম ইমরুল কায়েশ পরীমনির জামিন আবেদন মঞ্জুর করেন। পরীমনির আইনজীবী মুজিবুর রহমান প্রথম আলোকে জানিয়েছেন, তদন্ত প্রতিবেদন দেওয়ার আগ পর্যন্ত পরীমনির জামিন মঞ্জুর করেছেন আদালত।

৪ আগস্ট বিকেল চারটার পরপরই বনানীর ১২ নম্বর রোডে পরীমনির বাসায় অভিযান পরিচালনা করে র‍্যাব। এ সময় ওই বাসা থেকে বিপুল পরিমাণ বিদেশি বিভিন্ন ব্র্যান্ডের মদ, মদের বোতলসহ অন্যান্য মাদকদ্রব্য জব্দ করা হয়। এরপর ৫ আগস্ট চার দিন এবং ১০ আগস্ট দুই দিনের রিমান্ড মঞ্জুর করেন আদালত।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর