বরিশালে নেশার টাকা না পেয়ে মা,কে ছেলের মারধর এর অভিযোগ বরিশালে নেশার টাকা না পেয়ে মা,কে ছেলের মারধর এর অভিযোগ – ajkalbd24.com
  1. admin@ajkalbd24.com : admin : H.M Aslam
  2. akazadjm@gmail.com : A K Azad : A K Azad
  3. ajkalbd24.com@gmail.com : ajkalbd24 : Niaz Mohammad
  4. hafijakhan804@gmail.com : ajkal1 : ajkal1
বৃহস্পতিবার, ২৩ জুলাই ২০২৬, ০৪:৫৯ পূর্বাহ্ন

বরিশালে নেশার টাকা না পেয়ে মা,কে ছেলের মারধর এর অভিযোগ

আজকাল ডেস্ক :
  • আপডেটের সময় : বৃহস্পতিবার, ৯ সেপ্টেম্বর, ২০২১
  • ১৭৫ সময় দর্শন

ছবিঃ ইন্টারনেট

 

বরিশাল নগরীতে ছেলের হাতে মা হামলার শিকার হয়েছেন। দাবীকৃত নেশার টাকা না দেওয়ায় ছেলের হামলায় এক বৃদ্ধা মা গুরুতর আহত হয়েছে বলে অভিযোগ পাওয়া গেছে। হামলায় আহত ওই বৃদ্ধা নারীর নাম রোকেয়া বেগম (৬৫)। বরিশাল নগরীর অক্সফোর্ড মিশন রোডের মালেক মিয়ার স্ত্রী সে। এর আগে সোমবার সকাল এগারোটার দিকে ওই বৃদ্ধা নারীর ওপর হামলা চালানো হয়। পরে আহত অবস্থায় রোকেয়া বেগমকে উদ্ধার করে বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ (শেবামেক) হাসপাতালের মহিলা সার্জারী ওয়ার্ডে ভর্তি করা হয়।

রোকেয়া বেগমের ছোট ছেলে আলামিন হোসেন বলেন, ‘গত সোমবার সকাল এগারোটার দিকে দাবীকৃত নেশার টাকা না দেওয়ায় আমার বড় ভাই সাইফুল ইসলাম আমার মায়ের ওপর চড়াও হয়। একপর্যায়ে মায়ের শরীরে লাথি-ঘুষি মারে। এসময় সাইফুলের স্ত্রী লাইজু আক্তার ও আমার মা রোকেয়া বেগমকে মারধর করে। পরে তাকে উদ্ধার করে হাসপাতালে ভর্তি করি।’ তবে এ বিষয়ে সাইফুল ইসলাম ও তার স্ত্রী লাইজু আক্তারের কোন বক্তব্য পাওয়া য়ায়নি।

 

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর