দেশে করোনায় আরও ২৯ জনের মৃত্যু, নতুন শনাক্ত ৩২৮৮ দেশে করোনায় আরও ২৯ জনের মৃত্যু, নতুন শনাক্ত ৩২৮৮ – ajkalbd24.com
  1. admin@ajkalbd24.com : admin : H.M Aslam
  2. akazadjm@gmail.com : A K Azad : A K Azad
  3. ajkalbd24.com@gmail.com : ajkalbd24 : Niaz Mohammad
  4. hafijakhan804@gmail.com : ajkal1 : ajkal1
বৃহস্পতিবার, ২৩ জুলাই ২০২৬, ০৭:২২ পূর্বাহ্ন

দেশে করোনায় আরও ২৯ জনের মৃত্যু, নতুন শনাক্ত ৩২৮৮

আজকাল ডেস্ক :
  • আপডেটের সময় : শনিবার, ৪ জুলাই, ২০২০
  • ২৬১ সময় দর্শন

আজকাল ডেস্ক: দেশে করোনাভাইরাসে (কোভিড-১৯) আক্রান্ত হয়ে গত ২৪ ঘণ্টায় আরও ২৯ জন মারা গেছেন। এ নিয়ে ভাইরাসটিতে মোট এক হাজার ৯৯৭ জন মারা গেলেন। এবং গত ২৪ ঘণ্টায় আরও তিন হাজার ২৮৮ জনের শরীরে শনাক্ত হয়েছে এ ভাইরাস। ফলে শনাক্ত রোগীর সংখ্যা দাঁড়িয়েছে এক লাখ ৫৯ হাজার ৬৭৯ জনে।

শনিবার (৪ জুলাই) দুপুরে স্বাস্থ্য অধিদফতরের করোনাভাইরাস বিষয়ক নিয়মিত হেলথ বুলেটিনে এ তথ্য জানান অধিদফতরের অতিরিক্ত মহাপরিচালক অধ্যাপক ডা. নাসিমা সুলতানা।

বুলেটিনে বরাবরের মতো করোনাভাইরাস থেকে সুরক্ষিত থাকতে স্বাস্থ্যবিধি প্রতিপালনসহ প্রয়োজনীয় পরামর্শ দেশবাসীর উদ্দেশে তুলে ধরা হয়। বিশেষত মানসিক স্বাস্থ্য ঠিক রাখতে বিভিন্ন করণীয় তুলে ধরেন ডা. নাসিমা।

গত ডিসেম্বরে চীনের উহান শহর থেকে ছড়ানো করোনাভাইরাসের ছোবলে গোটা বিশ্ব এখন মৃত্যুপুরীতে পরিণত হয়েছে। বিশ্বজুড়ে এ ভাইরাসে আক্রান্তের সংখ্যা এক কোটি ১২ লাখ প্রায়। মৃতের সংখ্যা পাঁচ লাখ ২৯ হাজারের বেশি। তবে সাড়ে ৬৩ লাখের মতো রোগী ইতোমধ্যে সুস্থ হয়েছেন। বাংলাদেশে করোনাভাইরাস প্রথম শনাক্ত হয় গত ৮ মার্চ। প্রথম মৃত্যু হয় ১৮ মার্চ।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর