বাউফলে চুরি মামলায় ইউপি সদস্য গ্রেপ্তার বাউফলে চুরি মামলায় ইউপি সদস্য গ্রেপ্তার – ajkalbd24.com
  1. admin@ajkalbd24.com : admin : H.M Aslam
  2. akazadjm@gmail.com : A K Azad : A K Azad
  3. ajkalbd24.com@gmail.com : ajkalbd24 : Niaz Mohammad
  4. hafijakhan804@gmail.com : ajkal1 : ajkal1
বৃহস্পতিবার, ২৩ জুলাই ২০২৬, ০৫:১২ পূর্বাহ্ন

বাউফলে চুরি মামলায় ইউপি সদস্য গ্রেপ্তার

আজকাল ডেস্ক :
  • আপডেটের সময় : শনিবার, ১৮ সেপ্টেম্বর, ২০২১
  • ২২১ সময় দর্শন

পটুয়াখালীর বাউফল উপজেলার নওমালা ইউনিয়ন পরিষদের সদস্য মোঃ জাহাঙ্গীর আকনকে (৩৮) নারায়ণগঞ্জ থানার একটি চুরি মামলায় গ্রেফতার করা হয়েছে। শুক্রবার রাতে ওই ইউপি সদস্যর নিজ বাড়ি থেকে বাউফল থানা পুলিশের সহায়তায় তাকে গ্রেফতার করা হয়।

গ্রেফতারকৃত জাহাঙ্গীর আকন নওমালা ইউপির ১নং ওয়ার্ড বটকাজল গ্রামের ইউপি সদস্য ও তিনি ওই গ্রামের মোঃ আজাহার আলী আকনের ছেলে।পুলিশ সূত্রে জানা যায়, নারায়ণগঞ্জ মডেল থানায় ২০১৮ সালের ৯০ লক্ষ টাকা চুরি মামলার তদন্ত কর্মকর্তা নারায়নগঞ্জ পিবিআই পুলিশ পরিদর্শক আব্দুল বাতেন এর নেতৃত্বে বাউফল থানা পুলিশের সহায়তায় শুক্রবার (১৭ সেপ্টেম্বর ) রাত আড়াইটার দিকে ইউপি সদস্য মোঃ জাহাঙ্গীর আকন (৩৮) কে নারায়নগঞ্জ সদর মডেল থানার মামলা নং ৩৬(১০)১৮ ,ধারা ৩৮১/৩৪ পেনাল কোড মোতাবেক তাকে গ্রেফতার করা হয়।

বাউফল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোঃ আল-মামুন বলেন, গ্রেফতারকৃত ইউপি সদস্য জাহাঙ্গীর আকনকে শনিবার ভোরে নারায়ণগঞ্জ পিবিআই পুলিশ পরিদর্শক আব্দুল বাতেনের কাছে হস্তান্তরপূর্বক নারায়ণগঞ্জ সদর থানায় পাঠিয়ে দেয়া হয়েছে।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর