বাখেরগঞ্জে বিধবা নারীকে ধর্ষন অভিযোগে মেম্বার আটক বাখেরগঞ্জে বিধবা নারীকে ধর্ষন অভিযোগে মেম্বার আটক – ajkalbd24.com
  1. admin@ajkalbd24.com : admin : H.M Aslam
  2. akazadjm@gmail.com : A K Azad : A K Azad
  3. ajkalbd24.com@gmail.com : ajkalbd24 : Niaz Mohammad
  4. hafijakhan804@gmail.com : ajkal1 : ajkal1
বৃহস্পতিবার, ২৩ জুলাই ২০২৬, ০৪:৫৪ পূর্বাহ্ন

বাখেরগঞ্জে বিধবা নারীকে ধর্ষন অভিযোগে মেম্বার আটক

আজকাল ডেস্ক :
  • আপডেটের সময় : মঙ্গলবার, ২১ সেপ্টেম্বর, ২০২১
  • ১৭৬ সময় দর্শন

বরিশালের বাকেরগঞ্জ উপজেলার সঠিখোলা গ্রামে এক বিধবা নারীকে ধর্ষণ করার অভিযোগে সাবেক মেম্বার নাছির উদ্দিনকে গ্রেপ্তার করেছে পুলিশ। আজ মঙ্গলবার ভোর ৬টার দিকে নাছির উদ্দিনকে গ্রেপ্তার করে বাকেরগঞ্জ থানা পুলিশ। এবং আজ দুপুরেই তাকে আদালতে পাঠানো হয়েছে।

এদিকে বিধবা নারী শিউলীকে (ছদ্মনাম) উদ্ধার করে বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ (শেবামেক) হাসপাতালে ভর্তি করা হয়েছে।এর আগে সোমবার রাতে বিধবা শিউলীকে ধর্ষণ করা হয়। ধর্ষনের ঘটনায় সোমবার রাতেই শিউলী বাদী হয়ে বাকেরগঞ্জ থানায় মামলা দায়ের করেন।

শেবামেক হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় শিউলী বলেন, ‘টাকা ধার দেওয়ার নাম করে সাবেক মেম্বার নাছির উদ্দিন আমাকে ধর্ষণ করে। ধর্ষণ করার পরে আমাকে মারধরও করে।’

এদিকে বাকেরগঞ্জ থানার ওসি মো: আলাউদ্দিন বলেন,‘ এক বিধবা নারীকে ধর্ষণ করার মামলায় নাছির উদ্দিনকে গ্রেপ্তার করা হয়েছে। পরে তাকে আতালতে পাঠানো হয়েছে।’

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর