আগৈলঝাড়ায় গাঁজাসহ তালিকাভুক্ত মাদক ব্যবসায়ী পিযুষ গ্রেপ্তার আগৈলঝাড়ায় গাঁজাসহ তালিকাভুক্ত মাদক ব্যবসায়ী পিযুষ গ্রেপ্তার – ajkalbd24.com
  1. admin@ajkalbd24.com : admin : H.M Aslam
  2. akazadjm@gmail.com : A K Azad : A K Azad
  3. ajkalbd24.com@gmail.com : ajkalbd24 : Niaz Mohammad
  4. hafijakhan804@gmail.com : ajkal1 : ajkal1
বৃহস্পতিবার, ২৩ জুলাই ২০২৬, ০২:২২ পূর্বাহ্ন

আগৈলঝাড়ায় গাঁজাসহ তালিকাভুক্ত মাদক ব্যবসায়ী পিযুষ গ্রেপ্তার

আজকাল ডেস্ক :
  • আপডেটের সময় : রবিবার, ২৬ সেপ্টেম্বর, ২০২১
  • ১৯০ সময় দর্শন

নিজস্ব প্রতিনিধিঃ বরিশালের আগৈলঝাড়ায় আধা কেজি গাঁজাসহ তালিকাভুক্ত মাদক ব্যবসায়ি পিযুষ গ্রেফতার হয়েছে। এ ঘটনায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর বাদী হয়ে থানায় মামলা দায়ের করেছে।

থানা পুলিশ পরিদর্শক (তদন্ত) মো. মাজহারুল ইসলাম জানান, বরিশাল মাদক দ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের ‘ক’ সার্কেলের অফিসার ও ফোর্সরা শনিবার অভিযান চালিয়ে উপজেলার বাগধা ইউনিয়নের আস্কর চক্রিবাড়ি গ্রামের মৃত খবির হাওলাদারের ছেলে শাহাদাৎ হাওলাদার ওরফে পিযুষ (৩৯) এর হেফাজতে থাকা ঘরের ওয়ার ড্রপ থেকে আধা কেজি গাঁজা উদ্ধার করে। এসময় মাদক ব্যবসায়ি পিযুষকে গ্রেফতার করেন তারা।

এঘটনায় মাদক নিয়ন্ত্রণ অধিদপ্তরের ভারপ্রাপ্ত পরিদর্শক মো. সিদ্দিকুর রহমান বাদী হয়ে শনিবার থানায় মামলা দায়ের করেন, নং-১১(২৫.৯.২১)।রবিবার সকালে গ্রেফতারকৃত পিযুষকে বরিশাল আদালতে প্রেরণ করা হয়েছে।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর