বাউফলে মাদ্রাসাছাত্রীর ঝুলন্ত লাশ উদ্ধার বাউফলে মাদ্রাসাছাত্রীর ঝুলন্ত লাশ উদ্ধার – ajkalbd24.com
  1. admin@ajkalbd24.com : admin : H.M Aslam
  2. akazadjm@gmail.com : A K Azad : A K Azad
  3. ajkalbd24.com@gmail.com : ajkalbd24 : Niaz Mohammad
  4. hafijakhan804@gmail.com : ajkal1 : ajkal1
বৃহস্পতিবার, ২৩ জুলাই ২০২৬, ১০:১৮ পূর্বাহ্ন

বাউফলে মাদ্রাসাছাত্রীর ঝুলন্ত লাশ উদ্ধার

আজকাল ডেস্ক :
  • আপডেটের সময় : শনিবার, ২ অক্টোবর, ২০২১
  • ২২৬ সময় দর্শন

পটুয়াখালীর বাউফল উপজেলায় হাসি আক্তার (১২) নামের ষষ্ঠ শ্রেণির এক ছাত্রীর ঝুলন্ত লাশ উদ্ধার করেছে পুলিশ। গত শুক্রবার রাত ১১টার দিকে উপজেলার কনকদিয়া ইউনিয়নের বীরপাশা গ্রাম থেকে লাশটি উদ্ধার করা হয়।নিহত হাসি ওই গ্রামের নজরুল ইসলামের মেয়ে। সে জয়ঘোড়া নুর মোহাম্মদ সিদ্দিকী দাখিলা মাদ্রাসাছাত্রী ছিল।

মেয়েটির বোন খুশি জানায়, রাত ৯টার দিতে বোন হাসিকে রান্নাঘরের আড়ার সঙ্গে গলায় ফাঁস লাগানো অবস্থায় ঝুলতে দেখে চিৎকার দেয় খুশি। পরে স্থানীয়রা ঘটনাস্থলে এসে পুলিশকে খবর দিলে পুলিশ এসে লাশ উদ্ধার করে।

বাউফল থানার ওসি আল মামুন জানান, হাসির ঝুলন্ত লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পটুয়াখালী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। এ ঘটনায় একটি অপমৃত্যু মামলাও হয়েছে।

এদিকে স্থানীয়রা জানায়, সম্প্রতি হাসির মা রুনু বেগম স্থানীয় জয়নাল হোসেন নামে এক ব্যক্তিকে বিয়ে করেন। বিষয়টি মন থেকে কোনোভাবেই মানতে পারেনি হাসি। তাদের ধারণা, অভিমানে ক্ষোভে সে আত্মহত্যার করেছে।’

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর