তেজগাঁওয়ে গাড়ির ভেতর মিললো নিখোঁজ চালকের মরদেহ তেজগাঁওয়ে গাড়ির ভেতর মিললো নিখোঁজ চালকের মরদেহ – ajkalbd24.com
  1. admin@ajkalbd24.com : admin : H.M Aslam
  2. akazadjm@gmail.com : A K Azad : A K Azad
  3. ajkalbd24.com@gmail.com : ajkalbd24 : Niaz Mohammad
  4. hafijakhan804@gmail.com : ajkal1 : ajkal1
বুধবার, ২২ জুলাই ২০২৬, ১২:৪৮ অপরাহ্ন

তেজগাঁওয়ে গাড়ির ভেতর মিললো নিখোঁজ চালকের মরদেহ

আজকাল ডেস্ক :
  • আপডেটের সময় : রবিবার, ১০ অক্টোবর, ২০২১
  • ২০৬ সময় দর্শন

রাজধানীর তেজগাঁওয়ে একটি গাড়ির ভেতর থেকে চালকের মৃতদেহ উদ্ধার করা হয়েছে, যার খোঁজ মিলছিল না দুদিন ধরে।শনিবার রাতে ইমপালস হাসপাতালের পাশের গলিতে রাখা কালো রঙের ওই এসইউভির ভেতর থেকে দুর্গন্ধ আসায় স্থানীয়রা পুলিশে খবর দেয়।

পরে পুলিশ গিয়ে গাড়ির চালকের পেছনের আসন থেকে সজল কুমার ঘোষ নামে ৩৪ বছর বয়সী ওই যুবকের মৃতদেহ উদ্ধার করে বলে ঢাকা মহানগর পুলিশের তেজগাঁও বিভাগের উপ-কমিশনার মো. শহীদুল্লাহ জানান।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে তিনি বলেন, ওই গাড়ির মালিক ইউডিসি কন্সট্রাকশান লিমিটেড নামের একটি কোম্পানি। সজল ওই গাড়ির চালক ছিলেন।

“গত শুক্রবার বিকালে ধানমণ্ডির বাসায় কোম্পানির মালিক কালাম হোসেনকে নামিয়ে সজল মহাখালী ফিরছিল। কিন্তু তারপর থেকে তার খোঁজ মিলছিল না। কোম্পানির পক্ষ থেকে এ বিষয়ে ধানমণ্ডি থানায় একটি জিডিও হয়েছিল।”

এই পুলিশ কর্মকর্তা বলেন, লাশটি যখন উদ্ধার করা হয়, ততক্ষণে পচন ধরেছে। মৃত্যুর কারণ এখনও বোঝা যায়নি।

“পুলিশ এটা নিয়ে কাজ করছে। গাড়িটি সেখানে কখন থেকে পড়ে ছিল জানার জন্য আশপাশের সিসি ক্যামেরা দেখা হচ্ছে।”

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর